সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি স্কুলে ভরতির ক্ষেত্রে লটারি পদ্ধতি তুলে দেওয়ার ভাবনা-চিন্তা করছে রাজ্য সরকার৷ সোমবার বিধানসভায় একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, লটারি পদ্ধতি তুলে দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে৷ লটারি পদ্ধতি চালু থাকলে স্কুলগুলিতে পড়াশোনার মান নামছে বলে দাবি শিক্ষামন্ত্রীর৷
[মেডিক্যালে দাবি মানল কর্তৃপক্ষ, অনশন প্রত্যাহার পড়ুয়াদের]
প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক শ্রেণিতে ভরতির জন্য এখন রাজ্যের বেশ কয়েকটি নামী স্কুলে আর প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না৷ আগের ক্লাসের পরীক্ষায় প্রাপ্ত নম্বরেও কিছুই আসে যায় না৷ পরিবর্তে লটারির মাধ্যমেই এখন স্কুলে ভরতি হতে পারে পড়ুয়ারা৷ তার ফলে অনেক সময়ই দেখা যাচ্ছে মেধা থাকলেও ভাল স্কুলে ভরতি হতে পারছে না কৃতী পড়ুয়ারা৷ কোনওক্রমে তার চেয়ে নিম্নমানের কোনও স্কুলে পড়তে হচ্ছে তাদের৷ আবার অনেক ক্ষেত্রেই মেধা না থাকা সত্ত্বেও ভাল স্কুলে পড়ছে পড়ুয়ারা৷ এর ফলে স্কুলগুলির মানের অবনতি ঘটছে৷ আবার পড়ুয়াদের সঠিকভাবে মেধার বিচার করা হচ্ছে না৷ এ নিয়ে ছোট ছোট পড়ুয়াদের অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে অসন্তোষের সীমা নেই৷
[দুর্ঘটনা ঘটিয়েছিল নাবালক, সিগন্যালে দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণের সাজা ঘোষণা বিচারকের]
সোমবার বিধানসভায় এ বিষয়ে আলোচনা করা হয়৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যের নামী স্কুলগুলিতে লটারি পদ্ধতিতে ভরতি তুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে৷ মেধার ভিত্তিতে ভরতি নেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি৷
[পায়ে থাকবে ফুটবল, সমাজের ছুঁতমার্গ ভাঙতে ময়দানে সোনাগাছির মেয়েরা]
পাশ-ফেল নিয়ে সরকারের ভাবনা ২১ জুলাইয়ের মঞ্চে প্রকাশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। চূড়ান্ত বিবেচনার জন্য বেছে নেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকেই। সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘পাশ-ফেল নিয়ে শিক্ষাবিদদের মতামত নিয়েছে সরকার। একাধিক প্রস্তাব আমাদের কাছে জমা পড়েছে। এর জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। সাতদিনের মধ্যে ওই কমিটি সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। পাশ-ফেল প্রথা ফিরুক। তবে কোন ক্লাস থেকে ফিরবে? কী রূপরেখা হবে? সেটা আশা করি কয়েকদিনের মধ্যেই প্রায় চূড়ান্ত হয়ে যাবে। তখন সকলকে বিষয়টি জানানো হবে।’’
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭