সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে মাত্র আর কয়েকটা দিন। ১৯ এপ্রিল থেকেই দেশজুড়ে শুরু হবে গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে চমক আনতে নানা কাণ্ড ঘটাচ্ছেন। এই যেমন, ঘাটাল কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, প্রচারে বেরিয়ে দুম করে ঢুকে পড়লেন এক ভোটারের রান্নাঘরে। রান্নাঘরে ঢুকেই হাতা-খুন্তি সহযোগে একেবারে রাঁধুনি অবতারে হিরণ।
১০ এপ্রিল অর্থাৎ বুধবার ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রচারের ফাঁকে ডেবরা অঞ্চলে এক ভোটারের বাড়িতে দুম করে ঢুকে পড়েন হিরণ। সেখানে গিয়ে মহিলাদের সঙ্গে জমিয়ে রান্নাও করেন। তবে শুধু রান্নাই করেননি, সেই বাড়িতে সেরেছেন দুপুরের ভোজ।
[আরও পড়ুন: জামরুল চাষ করছেন মিমি! গাছ ভর্তি ফল দেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী, দেখুন ভিডিও]
ভোটারের বাড়িতে কী কী পদে আহার করলেন হিরণ?
জানা গিয়েছে, ভোটারের বাড়িতে শাক, এঁচোরের তরকারি, মাছ ভাজা খেয়েছেন বিজেপির এই তারকা প্রার্থী।
প্রচারের ফাঁকে ভোটারদের মন জিততে, এর আগেও এমনটি করেছিলেন হিরণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় প্রচারে বেরিয়ে তিনি এক ব্যক্তির গায়ে সাবান লাগিয়ে দেন। সেই ছবিও ভাইরাল হয়েছিল।
ভোট বড় বালাই। কেউ দলকর্মীদের ঘুগনি খাওয়াচ্ছেন, তো কেউ সকাল সকাল থলি হাতে নিয়ে বাজারে ছুটছেন! ভোট প্রচারের কোনও ফন্দিই যেন হাতছাড়া করতে নারাজ রাজনৈতিক দলের তারকা প্রার্থীরা। কয়েকদিন আগে প্রচারের ফাঁকে থলি হাতে হিরণকে বাজার করতেও দেখা গিয়েছিল।
[আরও পড়ুন: ‘ধর্ম নিয়ে মশকরা নয়!’, বোল্ড ফটোশুট করতেই হুমকির মুখে পপ তারকা রিহানা]
সর্বশেষ খবর
-
কিছুতেই শুকাচ্ছে না কান-নাকের পিয়ার্সিং, চিকিৎসককে জানানোর আগে এই ৫ টোটকা কাজে লাগাতে পারেন
-
সারারাত ঘেরাও থেকে দুপুরে ইস্তফা, ‘চাপে পড়ে পদত্যাগ’, দাবি সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষের
-
‘দাদার নির্দেশ আছে’, দেবরাজের মামলায় সরকারি আইনজীবীকে হুমকি ফোন! ট্রু কলারের নামে রহস্য
-
ভরা বাজারে মহিলা সবজি বিক্রেতাকে ‘চুমু’, চন্দ্রকোণায় জোর শোরগোল
-
ভয়াবহ বিস্ফোরণে বারুইপুরে গুঁড়িয়ে গেল বাড়ি, ১০০ মিটার দূরে ছিটকাল জানলা, বোমা নাকি অন্য কিছু?