গোবিন্দ রায়, বসিরহাট: বসিরহাটের আইএসএফের (ISF) প্রার্থী বদল। পারিবারিক কারণে সরে দাঁড়ালেন মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা। তাঁর জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আক্তার আলি বিশ্বাস।
শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তৃণমূল ইতিমধ্যেই ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিজেপি ৪০ টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেছে। বাম-কংগ্রেস ও আইএসএফ অনেকটাই পিছিয়ে। কারণ, জোট জট। এসবের আরও ৫ টি আসনে প্রার্থী ঘোষণা করল নওশাদের আইএসএফ। সেই সঙ্গে বদল করা হল বসিরহাটের আইএসএফ প্রার্থীকে। এদিন সাংবাদিক বৈঠকে আইএসএফের তরফে জানানো হয়, বসিরহাটে আগে যাকে প্রার্থী করা হয়েছিল অর্থাৎ মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা ভোটের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন পারিবারিক কারণে।
[আরও পড়ুন: দ্বিতীয় দফায় আইএসএফের প্রার্থী তালিকা প্রকাশ, ডায়মন্ড হারবারে প্রার্থী নন নওশাদ]
জানা গিয়েছে, বসিরহাট থেকে আইএসএফের হয়ে লড়বেন আক্তার আলি বিশ্বাস। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। বয়স ৩২ বছর। বারাসতের বাসিন্দা ওই যুবক। প্রসঙ্গত, বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। বিজেপির হয়ে লড়বেন সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্র। তাঁদের আদৌ টেক্কা দিতে পারবেন আক্তার আলি বিশ্বাস? উত্তর মিলবে ভোটের ফলে।
[আরও পড়ুন: নেশাই কাড়ল প্রাণ! সকাল থেকে রেললাইনে বসে মদ্যপান, ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ বন্ধুর]
সর্বশেষ খবর
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?
-
তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের