অতুলচন্দ্র নাগ, ডোমকল: সপ্তম দফার ভোটের(Lok Sabha Election 2024) আগের রাতে ডোমকলে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির অভিযোগ। বাম-কংগ্রেস জোট আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। একটি সকেট বোমা বাড়িতে রেখে যাওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা। ঘটনায় কেউ জখম না হলেও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের হারুরপাড়ায় বোমাবাজির ঘটনা ঘটে। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিল নুরাবুল ইসলামের বাড়িতে বোমবাজি করা হয় বলে অভিযোগ। বাম-কংগ্রেস (cong-left) জোটের দিকে অভিযোগ তুলে নুরাবুল বলেন, “রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে বাম-কংগ্রেস দুষ্কৃতী দিয়ে বাড়িতে হামলা করিয়েছে। যাতে আমি বাড়ি থেকে বেরতে না পারি তার জন্য এই কাজ করেছে ওরা।”
[আরও পড়ুন: হিটলার পিটিয়েছিলেন সেলিম! বরানগরে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি তন্ময়ের]
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দুটোর দিকে দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ফেলে রাখা সকেট বোমা নিস্ক্রিয় করেছে তারা।
প্রাক্তন কাউন্সিলর জানান, তাঁর বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, একই বাইকে দুই দুষ্কৃতী জলঙ্গির দিক থেকে এসে বাড়ির ভিতরে পর পর তিনটে সকেট বোমা ফাটিয়ে চম্পট দেয়। একটি বোমা ফেলে রেখে গিয়েছে। দুষ্কৃতীদের মাথায় হেলমেট থাকায় তাদের মুখ দেখা যায়নি বলে দাবি তাঁর। বোমাবাজির ঘটনায় কাউন্সিলরের ব্যবহৃত গাড়ির কাচ ভেঙে গিয়েছে। ভোট গণনার দুইদিন আগের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়।
[আরও পড়ুন: সপ্তম দফা LIVE UPDATE: ফের উত্তপ্ত ভোটের ভাঙড়, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে বোমা!]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি