সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছিল উধাও বেশ কয়েকজন সাংসদের নাম। সেই তালিকায় ছিলেন আরামবাগের দুবারের সাংসদ অপরূপা পোদ্দার। যদিও নাম কাটা নিয়ে এতদিন কিছুই বলেননি তিনি। এবার প্রকাশ্যে মুখ খুললেন অপরূপা (Aparupa Poddar)। বললেন, “ভোট লড়ার টাকা নেই জেনেই প্রার্থী করেনি দল! বা হয়তো যোগ্য ছিলাম না।” এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তোলপাড়।
আসন্ন লোকসভা নির্বাচনে একাধিক নতুন মুখকে প্রার্থী করেছে তৃণমূল। বেশ কয়েকজনের আসন বদলও হয়েছে। এসবের মাঝে প্রার্থী না হওয়া নিয়ে ইঙ্গিতে উষ্মাপ্রকাশ করলেন অপরূপা। কী জানিয়েছেন তিনি? অপরূপার কথায়, “কেন প্রার্থী হতে পারিনি জানি না। তবে আমি দলের ৩ জনকে জানিয়েছিলাম টাকা না থাকার কথাটা। আজকের দিনে দাঁড়িয়ে আমার ভোটে লড়ার টাকা নেই। হয়তো সাংসদই সে কথা দিদি বা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছে। কারণ ভোটে লড়তে টাকা লাগে।”
[আরও পড়ুন: বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকাই, ভগবানগোলায় কে?]
এখানেই শেষ নয়। অভিমানী সুরে তিনি আরও বলেন, “হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই টিকিট পাইনি।” এখানেই স্পষ্ট তাঁর ক্ষোভ। তবে শুধু অপরূপা নন। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর অনেকেই প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। কেউ আবার পরের মুহূর্তেই নিজেকে সামলে নিয়েছে, কেউ অবস্থানে অনড় ছিলেন। টিকিট না পেয়েই অর্জুন সিং সোজা ফিরে গিয়েছেন পুরনো দল বিজেপিতে।
[আরও পড়ুন: কলকাতায় নতুন ছবির শুটিংয়ে কাজল, যাবেন বোলপুরেও]
সর্বশেষ খবর
-
রুশ তেলবাহী জাহাজ চালানোয় ব্রিটেনে গ্রেপ্তার ভারতীয় ক্যাপ্টেন! ‘বলির পাঁঠা করা হয়েছে’, দাবি স্ত্রীর
-
ভারতে ভিনিদের ম্যাচ ‘বয়কটে’র ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার?
-
পঞ্চভূতে বিলীন হওয়ার ইচ্ছা, ধর্ম বদলে সমীরুদ্দিন হলেন সমীর
-
সলমন খানের জিমে ভয়াবহ আগুন, হতাহত নিয়ে কী জানাল পুলিশ?
-
৫০০ টাকা থেকে রাতারাতি ভাড়া ২ হাজার, দাঁও মারছে বেআইনি গেস্ট হাউসগুলিও! বিপাকে বাংলাদেশিরা