সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মতুয়া মন জয়ে CAA তাস খেলেছে বিজেপি। এবার সেই তাসকে টেক্কা দিতে পালটা ‘বিদেশি’ কার্ড খেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নদিয়ার ধুবুলিয়ার সভামঞ্চ থেকে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে তাঁর সতর্কবাণী, CAA-তে আবেদন করলেই ৫ বছরের জন্য় বিদেশি। এনআরসির আওতায় পড়বেন।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিয়েছে গেরুয়া শিবির। দেশজুড়ে কার্যকর করেছে সিএএ। গেরুয়া শিবিরের আশা, এই বৈঠায় ভর দিয়ে বনগাঁ-রানাঘাট, কৃষ্ণনগরের মতো একাধিক বিধানসভা কেন্দ্রে বৈতরণী পার করা যাবে। কিন্তু এদিনের সভা থেকে মমতা বলেন, “মোদির গ্যারান্টি জিরো। আমাদের গ্যারান্টি মানুষের জয়। আমরা বলছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, এনআরসি-সিএএ করতে দেব না।”
[আরও পড়ুন: ‘বিজেপির মুখোশ খুলতে মহুয়াকে জেতান’, কৃষ্ণনগরের ইতিহাস তুলে রাজমাতাকে তোপ মমতার]
এর পরই মতুয়া সম্প্রদায়কে সতর্ক করে মমতা বলেন, “সিএএ-তে আবেদন করবেন না। আবেদন করলেই কিন্তু ৫ বছরের জন্য বিদেশি হয়ে যাবেন। এনআরসি করে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে।” এর পরই বিজেপিকে ‘জুমলা পার্টি’ বলে খোঁচা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “ওদের তো অনেক মতুয়া নেতা-মন্ত্রী আছে। তাঁরা আবেদন করছেন না কেন? আবেদন করলে তো আর ভোটে দাঁড়াতে পারবেন না।” যদিও বিজেপি এই ইস্যুতে লাগাতার দাবি করেছে, জনসাধারণকে সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে তৃণমূল।
[আরও পডুন: ‘কুরুক্ষেত্র’ বারাকপুর, পার্থ-অর্জুনের ‘মহাভারতে’ শেষ হাসি কার? ফ্যাক্টর হবে বামেরা?]
সর্বশেষ খবর
-
১৪৯ বছরের টেস্ট ক্রিকেটের বিশ্বরেকর্ড, ৪০১ রানের জুটিতে বিরাট জয় ওয়েস্ট ইন্ডিজের
-
গলায় মালা, দু’হাত তুলে নাচ! দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির, বললেন ‘পারিবারিক স্টাইল’
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া