গোবিন্দ রায়, বসিরহাট: অসুস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)। ভর্তি করা হল কলকাতার এক বেসরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিহাইড্রেশন হয়েছে তাঁর। পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে বাতিল করা হল এদিনের প্রচার কর্মসূচি।
বসিরহাট লোকসভা আসনের (Lok Sabha Elections 2024) বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়েছেন সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্র। কলকাতায় থাকলেও নিয়মিত বসিরহাট যাচ্ছেন তিনি। জনসংযোগ করছেন। সভা, মিছিলের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সকলের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই শুক্রবারও দিনভর সন্দেশখালিতে একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু আচমকা অসুস্থ হয়ে পড়লেন রেখা পাত্র। সেই কারণে বাতিল করা হল তাঁর সমস্ত কর্মসূচি।
[আরও পড়ুন: ‘সন্দেশখালি সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, কেউ মারা যায়নি’, বিজেপিকে খোঁচা মমতার]
কী হয়েছে রেখা পাত্রের? বিজেপি প্রার্থীর স্বামী জানিয়েছেন, ডিহাইড্রেশন হয়েছে স্ত্রীর। পরিস্থিতি জটিল হওয়ায় শুক্রবার ভোর বেলা তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেই কারণে এদিন প্রচারে যেতে পারবেন না তিনি। তবে সুস্থ হয়েই কাজে নামবেন রেখা।
[আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ সোনিয়ার, মজলেন শমীকের বোনের শাড়িতে]
সর্বশেষ খবর
-
মেলেনি প্রথম এগারোয় সুযোগ, তবুও দলীপের জন্য ২ পেসারকে ছাড়লেন না গিল-গম্ভীর, কেন?
-
নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে?
-
শাহরুখকে নোটিস দিয়েও ক্ষান্ত নন, মুম্বইয়ে ফের হইচই ফেলে দিয়ে বিরাট কাণ্ড ‘সিংহম’ তুখারামের
-
টানা দু’বলে চার মেরে আউট বৈভব, দলীপে তারকাদের ব্যর্থতাতেও সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলার সুদীপ
-
‘তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন’, দুর্নীতি ইস্যুতে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তের