সুকুমার সরকার, ঢাকা: ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও শেষ হল না ‘অপারেশন টোয়াইলাইট’। বাংলাদেশের সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযান চলছে। এর মধ্যে পাল্টা হামলা চালিয়ে পুলিশের দুই কর্তাকে মারল জঙ্গিরা। এসময় নিকেশ হয় এক আত্মঘাতী জঙ্গিও।
শনিবার সন্ধ্যা ও রাতে দুই দফা বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। সিলেট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আকতারুজ্জামান বসুনিয়া বলেন, এর মধ্যে দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। অপর জনের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অপরিচিত জনই আত্মঘাতী হামলাকারী।
সেনাবাহিনীর নেতৃত্বে এবং পুলিশ ও সোয়াটের সহায়তায় চলা ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিক-সহ ২৫ জনেরও বেশি আহত হন। এরপর কিছু পরেই পার্শবর্তী পূর্বপাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ঘটনায় ছয় পুলিশকর্মী আহত হন।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর