সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের জয়পুরহাট জেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে আট জনের। মৃতরা একই পরিবারের সদস্য। শর্ট সার্কিটের ফলে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়িটিও। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, ঘটনাটি বুধবার রাতের। আরামনগর এলাকার দুলাল হুসেনের বাড়িতে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়া লেলিহান শিখা গ্রাস করে বাড়িটিকে। স্থানীয়রা এগিয়ে এলেও প্রচণ্ড উত্তাপে বাড়িতে প্রবেশ করতে পারেনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে। তবে উদ্ধারকাজ শুরু হওয়ার আগেই পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল আধিকারিকরা জানিয়েছেন, বাড়ি থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাইস কুকার থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লাগে। জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, জেলা প্রশাসক মহম্মদ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান-সহ জেলার আধিকারীকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এহেন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে এলাকাজুড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে তারা এগিয়ে যায়। সেই সময় বাড়ির ভিতর মজুত ছিল পরিবারের সকলেই। প্রচণ্ড উত্তাপের ফলে জানালা ভেঙে তাঁদের উদ্ধার করার চেষ্টা বিফল হয়।
[একাত্তরের আরও দুই যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল ট্রাইব্যুনাল]
সর্বশেষ খবর
-
উৎসবের মরশুমে পকেটে টান! ফের অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
-
উৎসবের মরশুমে ‘সুখবর’, একধাক্কায় ৫ থেকে ১০ হাজার বেতন বাড়ল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের
-
পুরনো বাতিল, নয়া ১৫১ গাড়ি আসছে মন্ত্রী-আমলাদের জন্য
-
‘ভারত গর্বিত’, ১৮০ প্রাণ বাঁচানো ‘হিরো’ ভারতীয় পাইলটকে কুর্নিশ মোদির, প্রশংসায় নেতানিয়াহু
-
অসম্মানের বিদায়! কোচের সঙ্গে ঝামেলায় পর্তুগাল শিবির ছাড়লেন রোনাল্ডো, ‘অবসর’ আসন্ন?