Bangladesh Situation

জুলাই অভ্যুত্থানের সময় বন্দি, বাংলাদেশের জেলে মৃত্যু হাসিনা সরকারের মন্ত্রী রমেশচন্দ্র সেনের

২০২৪ সালে জুলাই-আগস্টের আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনা সরকারের মন্ত্রী সেই রমেশচন্দ্র সেনের মৃত্যু হল প্রায় দেড় বছর ধরে কারাগারে বন্দি অবস্থায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৬:৫৭

options
link
জুলাই অভ্যুত্থানের সময় বন্দি, বাংলাদেশের জেলে মৃত্যু হাসিনা সরকারের মন্ত্রী রমেশচন্দ্র সেনের
(বাঁ দিকে) শেখ হাসিনা। রমেশচন্দ্র সেন (ডান দিকে)।

২০২৪ সালে জুলাই-আগস্টের আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনা সরকারের মন্ত্রী সেই রমেশচন্দ্র সেনের মৃত্যু হল প্রায় দেড় বছর ধরে কারাগারে বন্দি অবস্থায়।

Advertisement

হাসিনা সরকারের জলসম্পদমন্ত্রী ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ। শনিবার সকাল ৯টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টা নাগাদ তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র কাছে এই খবর নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার। তিনি বলেন, “গত ১৭ আগস্ট রমেশচন্দ্র সেনকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। এখানে উনি ডিভিশনপ্রাপ্ত কয়েদি ছিলেন। এখানে আনার আগে থেকেই উনি অসুস্থ ছিলেন। শনিবার সকাল ৯টায় হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওঁর মৃত্যুর খবর পাই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রমেশ আওয়ামি লিগের (বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জলসম্পদমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রথমবার জেতেন রমেশ। এর পর ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Advertisement

২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ওই বছরের ১৭ আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন রমেশ। পরে তাঁকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, “ঠাকুরগাঁও- ১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী রমেশচন্দ্র সেন আজ প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।” ঘটনাচক্রে, রমেশের ঠাকুরগাঁও- ১ আসন থেকেই এবার বিএনপি-র প্রার্থী হচ্ছেন আলমগীর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.