Azmeri Haque Badhon on Nusrat Faria

‘এই তোমার কাঙ্ক্ষিত স্বাধীনতা?’, নুসরতের গ্রেপ্তারির প্রতিবাদ করে কটাক্ষের শিকার বাঁধন

হাসিনা পতনের আন্দোলনে শামিল ছিলেন আজমেরী হক বাঁধনও। সেপ্রসঙ্গ টেনেই নায়িকাকে খোঁচা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৫, ১৬:২৪

options
link
‘এই তোমার কাঙ্ক্ষিত স্বাধীনতা?’, নুসরতের গ্রেপ্তারির প্রতিবাদ করে কটাক্ষের শিকার বাঁধন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিষিদ্ধ হওয়ার পর আওয়ামি লিগের সঙ্গে সম্পর্কের দোহাই দিয়ে বাংলাদেশের তারকাদের উপর ইউনুস সরকারের শাস্তির খাঁড়া অব্যাহত! সম্প্রতি আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ তথা দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। এমন আবহেই রবিবার গ্রেপ্তার করা হল ঢালিউড এবং টলিউড, দুই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ নুসরত ফারিয়াকে (Nusrat Faria)। সহকর্মীর গ্রেপ্তারির বিরুদ্ধে প্রতিবাদ করে মারাত্মক কটাক্ষের মুখে আজমেরী হক বাঁধন (Azmeri Haque Badhon)।

Advertisement

‘বিবাহ অভিযান’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরত ফারিয়া। পশ্চিমবঙ্গেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়। অতঃপর নায়িকার গতিবিধির উপর নজর রাখতে সর্বক্ষণ তাঁদের সোশাল মিডিয়ায় উঁকি দেন ভক্তরা। সেই প্রেক্ষিতেই নুসরতের গ্রেপ্তারিতে হতবাক এপার বাংলার অনুরাগীমহলও। জানা গিয়েছে, রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর থেকে অভিনেত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর পুলিশ বিভাগে। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামি লিগের হয়ে নুসরত আর্থিক সাহায্য করেছিলেন বলে অভিযোগ। এছাড়া একটি হত্যামামলাতেও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলেও জানা গিয়েছে। খবর চাউর হতেই মাঠে নামেন আজমেরী হক বাঁধন। যিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘রেক্কা’ (রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি) সিরিজে অভিনয় করেছিলেন। পাশাপাশি বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছিলেন বাঁধন। অতঃপর ভারতেও তাঁর এক বিরাট সংখ্যক অনুরাগী রয়েছে। এবার নুসরত ফারিয়ার গ্রেপ্তারিতে সরব হয়ে কলম ধরেছিলেন মাত্র। আর সেই পোস্ট দেখেই আজমেরী হক বাঁধনের দিকে ধেয়ে এল লাগাতার কটাক্ষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া।

নুসরত ফারিয়ার ছবি শেয়ার করে বাঁধন লেখেন, ‘কী লজ্জাজনক! এই মেয়েটার সাথে ফ্যাসিষ্ট শাসনামল জনগণের সাথে যা করেছে তার কোন সম্পর্ক নেই। আমি পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে গভীরভাবে চিন্তিত। আমরা এমন একটি দেশে বাস করি না যেখানে ন্যায্য খেলা সাধারণ, কিন্তু এটা সত্যিই অগ্রহণযোগ্য।’ ব্যস এমন পোস্টের পরই বাঁধনকে একযোগে সকলে মনে করিয়ে দেন তাঁর হাসিনা বিরোধী আন্দোলনে নামার কথা। কারও মন্তব্য, ‘এই বাংলাদেশের জন্যই তো লড়েছিলেন আপনি?’ কারও কটাক্ষ, ‘এটাই তোমার সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা।’ এহেন নানা কটুক্তিতে ছেয়ে গিয়েছে বাঁধনের প্রতিবাদী পোস্ট! কেউ বা আবার তাঁকে ‘গিরগিটি’ বলেও কটাক্ষ করলেন।

Advertisement

গত আগস্ট মাসে উত্তাল বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন বাঁধন। রাস্তায় নেমে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সওয়াল করেছিলেন দেশের সংস্কারের পক্ষে। কখনও হাসিনা বাহিনীর জলকামানের মুখে তাঁকে মাইকে চিৎকার করে বলতে শোনা যায়, “এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই…।” আবার কখনও বা অগ্নিগর্ভ পরিস্থিতিতে আঁশবঁটি হাতে রাতের ঢাকায় পাহাড়া দিতে দেখা গিয়েছে তাঁকে। বাঁধন বরাবরই সাহসী। স্বাধীনচেতা। স্পষ্টভাষী। ‘স্বৈরাচার হাসিনাতন্ত্র’ থেকে মুক্তি পেতেই ঢাকার রাজপথে নেমে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন বলে দাবি করেছিলেন। হাসিনা পতনের পর মহম্মদ ইউনুসের বাংলাদেশেও অশান্তির অন্ত নেই। ‘বিপ্লবী ছাত্রদের’ কর্মকাণ্ড দেখে স্তম্ভিত সভ্য সমাজ! এমন লঙ্কাকাণ্ড পরিস্থিতি যে, শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করার জন্য নিজের দেশেই গ্রেপ্তার নুসরত ফারিয়া। পদ্মাপাড়ের বিশিষ্টমহলের একাংশ ইতিমধ্যেই অভিনেত্রীর গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছেন। এবার আজমেরী হক বাঁধন মুখ খুলে বিপাকে পড়লেন। কারণ গত আগস্টের ছাত্র আন্দোলনের সময় প্রথমসারিতে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন বাঁধন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.