Bangladesh

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল বাংলাদেশ, হাসিনা জমানার স্মৃতি উসকে ফের পথে ছাত্ররা

আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ভুল ও কঠিন প্রশ্নপত্র করা হয়েছে। তাঁদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা এবং বৃষ্টি বিপর্যয়ের মাঝেও  সরকার এইচএসসি পরীক্ষা বাতিল করেনি। ফলে বহু ছাত্রছাত্রী পরীক্ষাও দিয়ে পারেনি।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৯:৩১

options
link
শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল বাংলাদেশ, হাসিনা জমানার স্মৃতি উসকে ফের পথে ছাত্ররা
শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে বাংলাদেশে পথে নামলেন ছাত্রছাত্রীরা। নিজস্ব চিত্র।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবিতে উত্তাল বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমানার স্মৃতি উসকে ফের পথে নামলেন ছাত্ররা। মঙ্গলবার ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেন তাঁরা। শুধু তাই নয়, ঢাকার সায়েন্সল্যাব মোড়ে রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান ছাত্ররা। ঢাকার পাশাপাশি বরিশাল, কুমিল্লা-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। 

Advertisement

আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ভুল ও কঠিন প্রশ্নপত্র করা হয়েছে। তাঁদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা এবং বৃষ্টি বিপর্যয়ের মাঝেও  সরকার এইচএসসি পরীক্ষা বাতিল করেনি। ফলে বহু ছাত্রছাত্রী পরীক্ষাও দিয়ে পারেনি। তাই শিক্ষামন্ত্রীর ইস্তফা-সহ শিক্ষা সংক্রান্ত একাধিক দাবিকে কেন্দ্র করে পথে নামেন তাঁরা। মঙ্গলবার দুপুরের পর ঢাকা শিক্ষা বোর্ডের কাছে শুরু হয় জমায়েত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। মিছিলটি শিক্ষা বোর্ডের দিকে এগোলে পুলিশ বাধা দেয়। এরপরই তৈরি হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারীদের। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শিক্ষা বোর্ড লক্ষ্য করে ইঁট নিক্ষেপ করতে শুরু করেন। মারুফ হাসান নামে এক ছাত্রের কথায়, “এই শিক্ষামন্ত্রী আমাদের মুরগি মনে করেন। উনি কি ভুলে গিয়েছেন যে এই মুরগিরাই ২০২৪ সালে রক্ত দিয়েছিল বলেই তিনি শিক্ষামন্ত্রী হতে পেরেছেন। আমাদের একমাত্র দাবি হল তাঁর পদত্যাগ।” জানা গিয়েছে, এই অবরোধের জেরে ঢাকা, বরিশাল-সহ ৩২টি রুটে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন বহু যাত্রী। আন্দোলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সামান্য বলপ্রয়োগ করে বলেও সূত্রের খবর।

Advertisement

উল্লেখ্য, টানা বৃষ্টিতে সোমবারও পথে নামেন ছাত্ররা। এদিন বিকেল চারটের কিছু আগে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এর আগে দুপুর পৌনে তিনটার দিকে বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে করেন আন্দোলনকারীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও তোলেন স্লোগান। কিন্তু মঙ্গলবার বিক্ষোভের ঝাঁজ আরও বাড়ল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.