বাংলাদেশের জাতীয় নির্বাচনে খাতা খুলল বিজেপি! ২৯৯ আসনের বাংলাদেশে একটি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে এই দল। তবে নাম ‘বিজেপি’ হলেও ভারতের শাসকদল ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনও যোগ নেই এই দলের। শুধুমাত্র নামের আশ্চর্য মিলের জেরে সোশাল মিডিয়ায় রীতিমতো চর্চার উঠে এল ‘বাংলাদেশ জাতীয় পার্টি’ (বিজেপি)।
আরও পড়ুন:
গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ২৯৯টি আসনে নির্বাচন সম্পন্ন হওয়ার পর ২৯৭টি আসনের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। সেই ফলাফল অনুযায়ী বিএনপি এবং তার সহযোগী দলগুলি ২১২টি আসন জিতেছে। বিএনপি একাই ২০৯টি আসন। বিএনপির জোটসঙ্গী ছিল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে। ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন আন্দলিভ রহমান পার্থ। নির্বাচনে তিনি পেয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৫৪৩টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের মহম্মদ নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট।
ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন আন্দলিভ রহমান পার্থ। নির্বাচনে তিনি পেয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৫৪৩টি ভোট।
জানা যাচ্ছে, রাজনীতি করার পাশাপাশি পার্থ পেশায় একজন শিক্ষাবিদ ও আইনজীবী। ঢাকার ব্রিটিশ স্কুল অব ল’র অধ্যক্ষ তিনি। ভোলা-১ কেন্দ্র থেকে জিতে বাংলাদেশের সংসদে জায়গা পাচ্ছেন তিনি। নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রার্থী। নিজের কেন্দ্রকে তিলোত্তলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভোলা-বরিশাল সেতু তৈরি ও নিজের কেন্দ্রে মেডিক্যাল কলেজ গড়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি মাদকের অপব্যবহার রোধ এবং জেলার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে স্বাস্থ্যসেবা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রার্থী। তারই সুফল হিসেবে এবারের নির্বাচনে জয়ী হয়েছেন পার্থ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আইন না মেনে কর্নাটকে বন্দে মাতরম আংশিক গাওয়ার সিদ্ধান্ত! কংগ্রেসকে ‘দেশবিরোধী’ তোপ বিজেপির
-
যত বড় ভুঁড়ি, তত দর! সবচেয়ে মোটা পুরুষই পান ‘হিরো’র খেতাব, আজব এই উৎসবের কথা জানেন?
-
নেপালে জলপ্রলয়, বিপাকে আরামবাগের পর্যটক বোঝাই বাস, আতঙ্কে প্রহর গুনছে ৬০ পরিবার
-
সাড়ে তিন বছর ধরে টিম ইন্ডিয়াকে ফেলেছেন বিপাকে! কামব্যাক সিরিজে লজ্জার জোড়া রেকর্ড জাড্ডুর
-
ইন্ডিয়া জোটে বড়সড় অশান্তি, ‘বেইমান’ ওমর আবদুল্লার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কংগ্রেস