প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি চলছিল। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকলে চরম সিদ্ধান্তের পথে হাঁটেন বাংলাদেশের মডেল! ঢাকার বসুন্ধরায় তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। রিধিকা রিধি (Ridhika Ridi) নামে ওই মডেলের এহেন অস্বাভাবিক মৃত্যুতে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিই রিধিকার প্রেমিক বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। মডেলিং ছাড়াও সম্প্রতি রিধিকা বেশ কিছু নাটকে অভিনয় করছিলেন। তাঁর আচমকা মৃত্যুতে শোকাহত সহকর্মীরা। সকলের মনে প্রশ্ন, কেন এই চরম সিদ্ধান্ত নিতে হল রিধিকাকে?
আরও পড়ুন:

ঢাকার অভিজাত বসুন্ধরা এলাকার একটি আবাসনে ভাড়া থাকতেন তরুণী মডেল রিধিকা। শনিবার সকালে তাঁর ফ্ল্যাটে নিজের ঘর থেকেই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। ভাটারা থানার পুলিশ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা রিধিকাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তদন্তে নামে পুলিশ। প্রাথমিকভাবে এর নেপথ্যে এক ব্যবসায়ীর ইন্ধন রয়েছে বলে অভিযোগ ছিল। পরে রাতে তদন্তের স্বার্থে বসুন্ধরা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় এক ব্যবসায়ীকে। তিনিই রিধিকার প্রেমিক বলে মনে করা হচ্ছে। এমনই জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, রিধির পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় রিধি আত্মহত্যা করেন। এই ঘটনায় রিধিকা রিধির মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধি। তাঁর আসল নাম লিনা আখতার। বিনোদন জগতে এসে রিধিকা রিধি নামগ্রহণ করেছিলেন। তাঁর অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের