সুকুমার সরকার, ঢাকা: গুরুতর অসুস্থ বাংলাদেশের বিখ্যাত কবি বেলাল চৌধুরি। একাধিক শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে তাঁর অবস্থায় অবনতি হওয়ায় তাঁকে ‘লাইফ সাপোর্ট’ সিস্টেমে রাখা হয়েছে।
[পঞ্চায়েত ভোটের আগে উলুবেড়িয়া থেকে প্রচুর বোমা উদ্ধার]
গত চার মাস ধরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা চলছে একুশে পদকজয়ী কবির। কিডনির জটিল রোগে ভুগছেন অশীতিপর কবি বেলাল খান। একই সঙ্গে রক্তশূন্যতা ও থাইরয়েডের সমস্যা রয়েছে তাঁর। গত বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’-এ রাখা হয়। তবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় শুক্রবার থেকেই তাঁকে ‘লাইফ সাপোর্ট’ সিস্টেমে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বেলাল। তবে সবরকম চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে অধ্যাপক ফিরোজ আহমেদ কোরেশির তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
শুধুমাত্র কবিতার জগতেই নয়, লেখক, অনুবাদক ও সাংবাদিক হিসেবেও খ্যাত বেলাল চৌধুরি। ঢাকার ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক পান বেলাল। পেয়েছেন বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কারও। নিষাদ প্রদেশে, আত্মপ্রতিকৃতি, স্থিরজীবন, নিসর্গ ও স্বপ্নবন্দী তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
[ঝড়ে পড়া বটগাছের আঠায় থমকে যাচ্ছে যন্ত্র, সমস্যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী]
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের