সুকুমার সরকার, ঢাকা: ৬০০ টাকা কেজি! লঙ্কার ঝালে এখনও মুখ পুড়ছে বাংলাদেশবাসীর (Bangladesh)। ইদের পরের দিন থেকে হু হু করে বেড়েছে হেঁশেলের অত্যন্ত প্রয়োজনীয় বস্তুটির দাম। বাজারে লঙ্কা কিনতে গিয়ে ছ্যাঁকা লেগেছে আমজনতার পকেটে। তবে সপ্তাহান্তে এই সমস্যা কিছুটা লাঘব হয়েছে। পাঁচদিন ইদের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি। আর প্রথম দিনই ভারত (India) থেকে পৌঁছেছে ৬ ট্রাক ভরতি কাঁচালঙ্কা। জোগান বাড়ায় আগামী সপ্তাহে বাজারে দাম কিছুটা কমবে বলে আশা।
রবিবার বেলা ১১টা নাগাদ স্বাভাবিক আমদানি-রপ্তানি শুরু হয় সাতক্ষীরার (Satkhira) ভোমরা বন্দর থেকে। জানা গিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচালঙ্কা (Chillies) বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
[আরও পড়ুন: আচমকাই ‘নাটক’! মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পওয়ার]
মাকসুদ খান জানান, ইদ-উল-আজহার কারণে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ভোমরা স্থলবন্দরে ছুটি ছিল। ফলে টানা পাঁচদিন বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে কোনও আমদানি ও রপ্তানি (Export-Import) হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙা বন্দর থেকে রপ্তানি হয়নি কোনও পণ্য। ছুটি শেষে রবিববার প্রথম পণ্য বোঝাই ট্রাক ও লরি প্রবেশের পর থেকে ফের ভোমরা স্থলবন্দরে স্বাভাবিক আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এই লঙ্কা বাজারে বণ্টন করা হলে, দাম কমবে বলে আশা করছেন ক্রেতা-বিক্রেতা সকলে। আর ৬০০ টাকা কেজি দরে লঙ্কা কিনতে হবে না হয়ত। রান্নায় ঝাঁজ নিয়ে আর চিন্তিত হতে হবে না।
[আরও পড়ুন: বিনা পয়সায় ৪০ অপারেশন, শহরে এই প্রথম অস্ত্রোপচার মেলা]
সর্বশেষ খবর
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব
-
রাষ্ট্রপতি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত আমলাকে ‘রিলিজ’ নবান্নের
-
প্রণব রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিএবি’তে, পঙ্কজ-পুত্রের পালটা, ‘সব অপপ্রচার’
-
‘দরিদ্র সেবাই শিবের পুজো’, বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জীতু