Bangladesh's Magal Shovajatra organisers stage protest

ধর্মীয় অজুহাতে ঢাকায় মঙ্গল শোভাযাত্রা বন্ধের ‘চেষ্টা’, প্রতিবাদে সরব সম্মিলিত সাংস্কৃতিক জোট

মঙ্গল শোভাযাত্রা বন্ধের নোটিসের পরিপ্রেক্ষিতে কানাডায় ১০ বাংলাদেশি প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৩, ২০:৫৪

options
link
ধর্মীয় অজুহাতে ঢাকায় মঙ্গল শোভাযাত্রা বন্ধের ‘চেষ্টা’, প্রতিবাদে সরব সম্মিলিত সাংস্কৃতিক জোট

সুকুমার সরকার, ঢাকা: ধর্মীয় অজুহাত তুলে বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা চলার অভিযোগ। তার বিরুদ্ধে গর্জে উঠল বিভিন্ন সংগঠন। মঙ্গল শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।

Advertisement

সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, “একথা সকলেরই জানা যে বাঙালি জাতির ভিত্তি হল আমাদের হাজার বছরের ঐতিহ্যপূর্ণ বাঙালি সংস্কৃতি। এই সংস্কৃতির নানা উপাদান মানুষে মানুষে মৈত্রীর বন্ধন। এবং মানবিকবোধকে জাগ্রত করা। কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি, মুক্তিযুদ্ধের চেতনা-বিরোধী একটি শক্তি বাংলা নববর্ষ এবং আমাদের ঐতিহ্য ও শুভর প্রতীক মঙ্গল শোভাযাত্রা নিয়ে অপপ্রচার ও সাম্প্রদায়িক মন্তব্য করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। সম্প্রতি এই কাজে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত মঙ্গল শোভাযাত্রা বন্ধের লক্ষ্যে প্রথমে আইনি নোটিস এবং পরে রিট দাখিল করায় আমরা বিস্মিত হয়েছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শুটিং ফ্লোরে বিস্ফোরণ, গুরুতর আহত সঞ্জয় দত্ত]

মঙ্গল শোভাযাত্রা বিরোধী যেকোনও অপতৎপরতা প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করে আরও বলা হয়, “বাঙালি সংস্কৃতি, মঙ্গল শোভাযাত্রা এবং বাঙালির আবেগ অনুভূতির প্রতি সামান্যতম শ্রদ্ধা না থাকা ব্যক্তির কোনভাবেই আইন পেশার মতো দায়িত্বশীল কাজে যুক্ত থাকা উচিত নয়। আমরা এ বিষয়ে বার কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করে বাঙালি সংস্কৃতি, বাংলা নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা বিরোধী যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করছি।” একইসঙ্গে দেশবাসীকে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন এবং ব্যাপকভাবে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে। এর আগে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নোটিসের পরিপ্রেক্ষিতে কানাডায় ১০ বাংলাদেশি প্রতিবাদ জানিয়েছেন।

Advertisement

এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে বরাবরের মতো শাসকদল আওয়ামি লিগ বর্ণাঢ্য র্যা লি ও শোভাযাত্রা বের করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামি লিগ। পয়লা বৈশাখ অর্থাৎ শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানী পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে মিছিল শুরু হবে। বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামি লিগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হবে মিছিল। তাতে আওয়ামি লিগের সাধারণ সম্পাদক-সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

[আরও পড়ুন: ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার তলা দিয়ে সফলভাবে ছুটল মেট্রো]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.