সুকুমার সরকার, ঢাকা: বিএনপি নেত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে আগামী ৭২ ঘণ্টা তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া। দ্রুত ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় বিএনপি (BNP) নেত্রীকে। দ্রুত ১২ জনের মেডিক্যাল বোর্ড গঠন করে অ্যাঞ্জিওগ্রাম করানো হয় খালেদা জিয়ার। তাঁর হার্টে রিং পরানো হয়েছে। আপাতত তিনি সুস্থ রয়েছেন। তবে আগামী তিনদিন পর্যবেক্ষণে থাকবেন।

রবিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এম জাহিদ হোসেন তাঁর শারীরিক অবস্থার হাল হকিকত জানিয়েছেন। তিনি জানান, ‘‘ম্যাডাম এই মুহূর্তে সিসিইউতে (CCU) আছেন। মেডিক্যাল বোর্ড তাঁকে অবজারভেশনে রেখেছে। তাঁর হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে, মেন আর্টারিতে ৯৯ শতাংশ ব্লক থাকায় অ্যাঞ্জিওগ্রাম করে রিং পরানো হয়েছে। অবজারভেশনের পর পরবর্তী করণীয় ঠিক করবে মেডিক্যাল বোর্ড।’’
[আরও পড়ুন: রেণু কাণ্ডের ছায়া শক্তিগড়ে, এবার নার্স স্ত্রীকে মারধর করে ঘরছাড়া করল স্বামী!]
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা-সহ নানা জটিলতায় ভুগছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল জানান, গত বৃহস্পতিবার থেকেই অসুস্থ বোধ করছিলেন খালেদা জিয়া। তবে কাউকে কিছু জানাননি। শনিবার দুপুরে আচমকা তিনি হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি এভারকেয়ার হাসপাতালে ভরতি করে অ্যাঞ্জিওগ্রামের (Angiogram) সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তারপর থেকে তিনি রয়েছেন চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে। জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানান, তাঁর বিদেশে চিকিৎসার প্রয়োজন। তবে প্রশাসনিক বাধায় তিনি যেতে পারছেন না।
[আরও পড়ুন: এক কেজি ওজন কমালে মিলবে হাজার কোটি, গড়করির প্রতিশ্রুতিতে শরীরচর্চা বিজেপি সাংসদের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে