Dhaka

হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধা সদন’ থেকে যুবকের দেহ উদ্ধার, শোরগোল ঢাকায়

রাজধানী ঢাকার অভিজাতপল্লি ধানমন্ডির ৫ নম্বর সড়কে পরিত্যক্ত ‘সুধা সদন’ বাসভবন থেকে মহম্মদ শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৯:২০

options
link
হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধা সদন’ থেকে যুবকের দেহ উদ্ধার, শোরগোল ঢাকায়
শেখ হাসিনার পতনের পর আক্রান্ত ঢাকার সুধা সদন। ফাইল ছবি।

রাজধানী ঢাকার (Dhaka) অভিজাতপল্লি ধানমন্ডির ৫ নম্বর সড়কে পরিত্যক্ত ‘সুধা সদন’ বাসভবন থেকে মহম্মদ শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ভবন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন। যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

ধানমন্ডি থানার এসআই মহম্মদ ওয়াদুজ্জামান জানান, সুধা সদনের পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপ সংগ্রহ করে। মৃত শাকিলের স্ত্রী ফারজানা ইসলাম এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে বিকাল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়।

Advertisement

এই ভবন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন। যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

উল্লেখ্য, ‘সুধা সদন’ ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ও অন্তবর্তী সরকারের (৮ আগস্ট থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬) তরফে নিষিদ্ধ আওয়ামি লিগের সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন। তাঁর স্বামী পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার ডাকনাম ‘সুধা মিয়া’ থেকে বাড়িটির নামকরণ করা হয়। একসময় এটি আওয়ামি লিগ সভাপতির ব্যক্তিগত কার্যালয় হিসেবেও ব্যবহৃত হত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামি লিগ সরকারের পতনের পর বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কাণ্ড ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

Advertisement

বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ঢাকা পুলিশ। আত্মহত্যা নাকি খুন সে বিষয় এখনই কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। এ বিষয়ে তদন্তের দাবি তুলছে আওয়ামি লিগ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.