Sheikh Hasina

পশ্চিমবঙ্গ সীমান্তে নতুন কাঁটাতার বসতেই হাসিনা ইস্যু তুলল ঢাকা, কী বললেন বাংলাদেশের মন্ত্রী?

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দিল্লির 'রাজনৈতিক আশ্রয়ে' রয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১২:৩১

options
link
পশ্চিমবঙ্গ সীমান্তে নতুন কাঁটাতার বসতেই হাসিনা ইস্যু তুলল ঢাকা, কী বললেন বাংলাদেশের মন্ত্রী?

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ার পর শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের আওয়ামি লিগ সভানেত্রী তথা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বিজেপি সরকারের তৎপরতায় বাংলার অরক্ষিত সীমান্তে নতুন করে কাঁটাতার বসালোর কাজ শুরু হতে তাঁকেই ঢাল করল ঢাকা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হাসিনা ফিরতে চাইলে তাঁকে আইনি পথে ফেরানো হবে। সেইমতো নয়াদিল্লির কাছে আবেদন জানাতে পারে তারেক রহমানের সরকার। এতেই মনে করা হচ্ছে, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসতেই হাসিনা ইস্যু তুলল ঢাকা।

Advertisement

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মত, হাসিনা যদি  দেশে ফিরতে চান, তাহলে আইন মেনে ধাপে ধাপে কাজ হবে। যদিও তাঁর দেশে ফেরায় কোনও আইনি জটিলতা রয়েছে কিনা, তাও দেখতে হবে বলেও জানান সালাউদ্দিন। কিন্তু প্রশ্ন হল, কেন হঠাৎ এমন মন্তব্য তাঁর? মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার বাংলাদেশ নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে অন্যতম, দু’দেশের অরক্ষিত সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর জন্য জমিদান এবং কাজ শুরু। তার পালটা দিতেই ঢাকা হাসিনা ইস্যু খুঁচিয়ে তুলল বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।

২০২৪ সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হন আওয়ামি লিগ নেত্রী তথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে তিনি সোজা চলে আসেন নয়াদিল্লিতে। আপাতত এখানেই তিনি ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন। এর মধ্যে অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে বিচার প্রক্রিয়া চলে। হাসিনা এবং আওয়ামি লিগের তখনকার হেভিওয়েট মন্ত্রীদের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। কিন্তু তাঁরা বেশিরভাগই দেশছাড়া, তাই শাস্তি এখনও কার্যকর হয়নি। তারেক রহমানের নতুন সরকারও হাসিনাদের বিরুদ্ধে নতুন করে কোনও বিচারপ্রক্রিয়ার কথা বলেনি, এমনকী নয়াদিল্লির কাছে এখনও তাঁর প্রত্যর্পণ দাবি করেনি। তবে তারেক সরকারও যে আইন মেনেই পূর্বতন প্রধানমন্ত্রীর বিচার করবে, তা স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে মৃত্যুদণ্ডের আদেশ সত্ত্বেও সম্প্রতি শেখ হাসিনা জানিয়েছিলেন, দ্রুত তিনি দেশে ফিরবেন। এনিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মত, তিনি যদি চান, তাহলে আইন মেনে ধাপে ধাপে কাজ হবে। যদিও তাঁর দেশে ফেরায় কোনও আইনি জটিলতা রয়েছে কিনা, তাও দেখতে হবে বলেও জানান সালাউদ্দিন। কিন্তু প্রশ্ন হল, কেন হঠাৎ এমন মন্তব্য তাঁর? মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার বাংলাদেশ নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে অন্যতম, দু’দেশের অরক্ষিত সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর জন্য জমিদান এবং কাজ শুরু। তার পালটা দিতেই ঢাকা হাসিনা ইস্যু খুঁচিয়ে তুলল বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন