সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি৷ দর্শনে গিযেছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এখনই অসমের বন্যা পরিস্থিতিকে বড়সড় প্রাকৃতিক বিপর্যয় বলতে না চাইলেও, এ ব্যাপারে অসমের সর্বানন্দ সোনোওয়াল সরকারকে সবরকমভাবে সাহায্য করতে কেন্দ্র প্রস্তুত বলে জানিয়েছেন তিনি৷
কিন্তু, এর মাঝেই ঘটে গেল বিপত্তি৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে পেশ করা বন্যার অন্তর্বতী রিপোর্টে দেওয়া ছবিতে থেকে গেল বাংলাদেশের বন্যার ছবি৷ বছর দুই আগে বাংলাদেশের নোয়াখালিতে ছবিটি তুলেছিলেন ফোটোগ্রাফার হাসিবুল ওয়াহাব৷ যাতে বছর কুড়ির বিলাল একটি হরিণ শিশুকে বাঁচিয়ে ছিলেন৷ ছবিটি বেশ জনপ্রিয়ই হয়েছিল৷
ছবির ভুলের দায় এক সিনিয়র সিভিল সার্ভিস আধিকারিকের উপর চাপিয়েছে সর্বানন্দ সরকার৷ এই বড় ভুলের কথা স্বীকার করে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে৷ সাসপেন্ড করা হয়েছে অভুযুক্ত আধিকারিককে৷ সরকারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, কাজিরাঙা বন্যা পরিস্থিতিকে বোঝাতে গিয়ে রূপক হিসেবে ওই ছবি পাঠানো হয়েছিল৷ তা কেমন করে অন্তর্বর্তী রিপোর্টে স্থান পেল খতিয়ে দেখছে অসম সরকার৷
এদিকে অসমের মতো দেশের অন্যান্য প্রান্তেও বৃষ্টি এবং জমা জলের জেরে বেহাল একাধিক শহর ও গ্রাম৷ শুক্রবার থেকেই মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গুরুগ্রাম, দিল্লির একাংশ, বিহারের কিষানগঞ্জ, পূর্ণিয়া, ভাগলপুর, কাটিহার, দ্বারভাঙা, তামিলনাড়ুর বেশকিছু শহর ও শহরতলিও আক্রান্ত হয়েছে অত্যাধিক বৃষ্টি ও তার জেরে মহানন্দা, যমুনা, কাবেরী নদীর জল বিপদসীমার উপরে যাওয়ায়৷ দেশ জুড়ে প্রবল বৃষ্টি ও বন্যা পরিস্থিতির জেরে গত ক’দিনে মৃতের সংখ্যা প্রায় ১০০ ছুঁয়েছে৷
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি