সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) মৃত্যু ভারতীয় মহিলা কয়েদির। ঢাকার (Dhaka) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের উর্মিলা নামের এক বন্দির।
[আরও পড়ুন: Bangladesh: প্রধানমন্ত্রী Sheikh Hasina-র নির্দেশে বাংলাদেশে দ্রুত খুলতে চলেছে স্কুল-কলেজ]
জানা গিয়েছে, রবিবার বিকেলে রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় উর্মিলা। স্থানীয় সংবাদমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার ঘোষ। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবী সংবাদমাধ্যমে জানান, ভারতীয় নাগরিক ঊর্মিলাকে ১৯ আগস্ট এই হাসপাতালে ভরতি করা হয়। গতকাল বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়। বেশ কয়েকদিন ধরেই যক্ষ্মা রোগে আক্রান্ত ছিল ওই মহিলা বন্দি। এ ছাড়া তার নানা শারীরিক সমস্যা ও রক্তশূন্যতাও ছিল বলে জানা গিয়েছে। তার দেহ ভারতে পাঠানো হবে কি না, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসেও বাংলাদেশের যশোর কেন্দ্রীয় কারাগারে সমীর নামের এক ভারতীয় বন্দির মৃত্যু হয়। অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। উত্তরপ্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্র নাথের ছেলে সমীর। এই বিষয়ে যশোর কারাগারের ভারপ্রাপ্ত আধিকারিক তুহিন কান্তি খান জানিয়েছিলেন, সমীর রাঙামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। পুলিশ তাকে আটক করে মামলা দায়ের করে জেলে পাঠায়।
বলে রাখা ভাল, বাংলাদেশের কারাগারে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত ভারতীয় বন্দির সংখ্যা কম নয়। এদের মধ্যে অনেকেরই আবার সাজার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তবে আইনি জটিলতার দরুন তারা এখনও দেশে ফায়ার যেতে পারেনি। একইভাবে ভারতের জেলেও বাংলাদেশি বন্দি রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে আসার মামলায় জেল খাটছে।
[আরও পড়ুন: Afghanistan Crisis: আফগানিস্তানে চলছে তালিবানি তাণ্ডব, আটকে বাংলাদেশের ২৭ নাগরিক]
সর্বশেষ খবর
-
১৫ দিনের স্নানপর্ব শেষে খুলল প্রভু জগন্নাথের দ্বার, দিঘায় রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে
-
হরমুজে ২০% কর বসাতে চেয়েও পিছু হটলেন ট্রাম্প! ভেংচি কেটে ইরান বলল, ‘আমরা একটু কম নেব’
-
কোটি টাকার রুপোর খোঁজে সাতসকালে তল্লাশিতে আইজি দীক্ষিত! গৃহকর্ত্রীর কথা শুনে চোখ ছানাবড়া
-
স্ত্রী-ছেলেদের ইডির তলবের পরই সন্দীপনের বাড়িতে ঢুঁ! এবার ‘দিদি’র হাত ছাড়বেন মদন?
-
জোর করে খাওয়ানো হোক, সোনমের অনশন ভাঙতে মামলা হাই কোর্টে