সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে খুন মহিলা সাংবাদিক। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার রাধানগর এলাকায়। নিহত সাংবাদিকের নাম সুবর্ণা নদি। বয়স ৩২। মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। কুপিয়ে হত্যা করা হয় তাঁকে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
[‘হাঁসের সাঁতারে অক্সিজেন বাড়ে’, ফের হাসির খোরাক ত্রিপুরার মুখ্যমন্ত্রী]
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনা পৌর সদরের রাধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুলের পাশে একটি ভাড়াবাড়িতে থাকতেন সুবর্ণা। গতকাল রাত ১১টা নাগাদ তাঁর বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। কলিংবেল বাজালে দরজা খোলেন ওই মহিলা সাংবাদিক। সঙ্গে সঙ্গেই তাঁকে এলোপাথাড়ি কোপায় হামলাকারীরা। পড়শিরা এদিয়ে আসার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
দৈনিক জাগ্রতবাংলা পত্রিকার পাবনা জেলার প্রতিনিধি ছিলেন সুবর্ণা। পাশাপাশি বাংলাদেশের আনন্দ টিভির সঙ্গেও জড়িত ছিলেন তিনি। ছ’বছরের একটি মেয়ে রয়েছে তাঁর। কয়েকদিন আগেই তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে মেয়েকে নিয়ে একাই থাকতেন ওই মহিলা সাংবাদিক। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। এই হত্যাকাণ্ডে দেশজুড়ে বয়ে যাচ্ছে নিন্দার ঝড়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয় খুনের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন।
[১ বছরে ৬০ হাজার শিশুর জন্ম, রোহিঙ্গাদের নিয়ে আতঙ্কে স্থানীয়রা]
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব