জুলাই আন্দোলনে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্য ভঙ্গ করেছে বিএনপি। ‘শহিদ’ আবু সাইদের রক্তের সঙ্গে গদ্দারি করেছে তারা। এমনই বিস্ফোরক দাবি করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। শুধু তাই তাই নয়, ফের একবার ভারত-বিদ্বেষের ঢেউও তুললেন তিনি।
আরও পড়ুন:
শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড় থেকে একটি মিছিলের আয়োজন করে এনসিপি। যার নাম ‘জুলাই গড়তে পদযাত্রা’। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকটের সমাধান, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন। এই মিছিল থেকেই বিএনপি-র বিরুদ্ধে সুর তোলেন তিনি। বলেন, “বিএনপি যদি এই রকমই চালিয়ে যায়, তাহলে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ-বিরোধী ঐক্য গড়ে উঠবে। ফ্যাসিবাদ আওয়ামি লিগের সঙ্গে আমাদের যেভাবে লড়াই হচ্ছে, সেই একই লড়াই বিএনপি-র বিরুদ্ধে আমাদের শুরু হতে পারে।”
অন্যদিকে, এই মিছিল থেকে ভারত-বিদ্বেষের ঢেউ তোলেন এনসিপি নেত সারজিস আলম। তিনি বলেন, “যারা একজন গণহত্যাকারীকে আশ্রয় দেয়, ওসমান হাদির হত্যাকারীকে আশ্রয় দেয়, আমাদের দেশকে জল দেয় না, তারা কখনই আমাদের বন্ধু হতে পারে না। আমাদের প্রতিবেশী হতে পারে না।”
সর্বশেষ খবর
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?