সুকুমার সরকার, ঢাকা: জঙ্গি দমন অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল বাংলাদেশ সরকার৷ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পুরসভার মধ্যে থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা দলের সাত সদস্যকে আটক করল পুলিশ৷ রবিবার চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার জিহাদুল কবির সাংবাদিক বৈঠক করে সাত জঙ্গিকে গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আনেন৷
[বাংলাদেশে শরণার্থী রোহিঙ্গাদের পাশে দাঁড়াল জাপান]
এর আগে শনিবার বিকেলে পুরসভার এক নম্বর ওয়ার্ডের কেরোয়া গ্রামের বাসিন্দা আবু রায়হানের বাড়ি থেকে তাদের আটক করা হয়। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, শনিবার বিকেলে উত্তর কেরোয়া গ্রামের সৌদি প্রবাসী আবু রায়হানের বাড়িতে জঙ্গি সংগঠনের সদস্যরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাত জনকে আটক করে। ধৃতদের কাছ থেকে দু’টি ল্যাপটপ, দু’টি পেন ড্রাইভ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
[প্রয়াত বাংলাদেশি রক মিউজিকের প্রাণপুরুষ আয়ুব বাচ্চু]
উদ্ধার হওয়া ল্যাপটপ, দু’টি পেন ড্রাইভে কোনও নাশকতার নীলনকশা লুকিয়ে আছে কিনা, বা জঙ্গি নেটওয়ার্কের কোনও তথ্য পাওয়া যায় কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ল্যাপটপ, দু’টি পেন ড্রাইভ ও উদ্ধার হওয়া মোবাইলগুলি ইতিমধ্যেই ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে বলে বাংলাদেশ পুলিশ সূত্রে জানানো হয়েছে৷ এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় ধৃত সাত জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে পুলিশ৷ ধৃত সাত জঙ্গি আনসারুল্লাহ বাংলা দলের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন৷
[জোটে ফাটল, বিএনপি-র ‘ঐক্যফ্রন্ট’ ত্যাগ দুই শরিক দলের]
কী এই আনসারউল্লাহ বাংলা টিম? বাংলাদেশের একাধিক ব্লগার ও বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ রয়েছে এই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে। মধ্য প্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত এই আনসারুল্লাহ বাংলা টিম। সেই কারণে এই সংগঠনকে আইএসের বাংলাদেশের শাখা সংগঠনও বলা হয়ে থাকে।
সর্বশেষ খবর
-
যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটে খোদ রাশিয়া! ‘পরিস্থিতি গুরুতর’, মানলেন পুতিন
-
শান্তিপুরে স্কুলের ছাদে বোমা! স্কুল চত্বরে ‘সমাজবিরোধীদের ঠেক’, নিরাপত্তার দাবিতে সরব কর্তৃপক্ষ
-
বারো হাজারের বেতনে ২৫ লাখের ফ্ল্যাট! রাম মন্দিরের ‘চোর’ লবকুশের সম্পত্তি দেখে থ পুলিশ
-
ঋতুপর্ণর সঙ্গে আরেকটি ছবিতে কাজের কথা ছিল, আজ ও থাকলে ভীষণ খুশি হত: অনুপম খের
-
চিনের হাতে বাংলাদেশের তিস্তা প্রকল্প! ‘উদ্বিগ্ন’ দিল্লিকে কী বার্তা দিল বেজিং?