পদ্মাপারের ভোট ২০২৬
Tarique Rahman

দেশজুড়ে রিগিং, ফল মানব না! হুঁশিয়ারি তারেকের, কমিশনে ১০০ ভিডিও পাঠাল জামাতও

বাংলাদেশের জাতীয় নির্বাচনে সর্বত্র রিগিং চলছে। ভোট সুষ্ঠু এবং স্বচ্ছ ভাবে না হলে ফলাফল মানব না বলেই হুঁশিয়ারি দিলেন বিএনপি প্রধান তারেক রহমান। অন্যদিকে, জামাতও দিকে দিকে রিগিংয়ের অভিযোগ তুলেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৬:৫৮

options
link
দেশজুড়ে রিগিং, ফল মানব না! হুঁশিয়ারি তারেকের, কমিশনে ১০০ ভিডিও পাঠাল জামাতও
ভোট সুষ্ঠু এবং স্বচ্ছ ভাবে না হলে ফলাফল মানব না বলেই হুঁশিয়ারি দিলেন বিএনপি প্রধান তারেক রহমান।

বাংলাদেশের জাতীয় নির্বাচনে সর্বত্র রিগিং চলছে। ভোট সুষ্ঠু এবং স্বচ্ছ ভাবে না হলে ফলাফল মানব না বলেই হুঁশিয়ারি দিলেন বিএনপি প্রধান তারেক রহমান (Tarique Rahman)। অন্যদিকে, জামাতও দিকে দিকে রিগিংয়ের অভিযোগ তুলেছে। তারা জানিয়েছে, ভোটের অশান্তি ঘটনায় একশোরও বেশি ভিডিও তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে পাঠিয়েছে। জামাতের অভিযোগ, শুধু কুমিল্লাতেই তাদের ৩০ জন পোলিং এজেন্টকে বুথকেন্দ্র থেকে বার করে দেওয়া হয়েছে। কিন্তু প্রিসাইডিং অফিসারেরা কোনও পদক্ষেপ করেননি। এ নিয়ে দলীয় প্রার্থীরা লিখিত অভিযোগও দায়ের করেছে বলে জানিয়েছে জামাত।

Advertisement

তবে জামাত জানিয়েছে, বিএনপি প্রভাব খাটানোর চেষ্টা করলেও সেনাবাহিনী অনেক জায়গায় তা সামাল দিয়েছে। বাহিনীর প্রশংসাও করেন জামাতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, “আমার নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে মণিপুর গার্লস স্কুল কেন্দ্রে বিপক্ষের সমর্থকরা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, তবে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়েছে। সামগ্রিকভাবে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। অতীতে সব দলের অংশগ্রহণে যেসব গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেগুলোর তুলনায় দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম।”

Advertisement

কুমিল্লায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন হামলা। কুমিল্লা-১১ আসনের এই কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন ছিল। তবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রটিতে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভোটাররা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন বলেন অভিযোগ।

Advertisement

একই জামাতের বিরুদ্ধেও রিগিংয়ের অভিযোগ তুলে তারেক বলেছেন, “সুষ্ঠু এবং স্বচ্ছ ভাবে ভোট না হলে ফলাফল মানব না। গতকাল ধরেই আমরা দেখছি নির্দিষ্ট একটি দল কীভাবে প্রভাব খাটাচ্ছে। মানুষকে শান্তিপূর্ণ ভাবে ব্যালটে মত প্রকাশ করতে দিতে হবে। আমরা আত্মবিশ্বাসী, আমাদেরই জয় হবে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.