সুকুমার সরকার, ঢাকা: কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাসের প্রয়াণে শোকের ছায়া বাংলাদেশেও। শোকাহত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। শিল্পীর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়ে হাসিনা বলেন, “পঙ্কজ উদাসের প্রয়াণে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি। শিল্পীর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে।” গজলের মধ্য দিয়েই সঙ্গীত জগতে বিশেষ অবদান রেখে গিয়েছেন তিনি। ভারতের পাশাপাশি পঙ্কজ উদাস সমান জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলাদেশেও।
সোমবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস। তাঁর বয়স হয়েছিল ৭২। পরিবার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শিল্পী। জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি ঘটে।
[আরও পড়ুন: গলছে বরফ! বিএনপির চাপ বাড়িয়ে সম্পর্ক মজবুতে উদ্যোগী বাংলাদেশ-আমেরিকা]
আটের দশকে একের পর এক হিন্দি ছবির গানে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সঞ্জয় দত্ত অভিনীত ‘নাম’ ছবির ”চিঠঠি আই হ্যায়’ গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এছাড়াও, ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কজরে কি ধার’, ‘জিয়ে তো জিয়ে ক্যায়সে’, ‘আহিস্তা’র মতো গানে মন জয় করেছিলেন পঙ্কজ। তবে শুধু হিন্দি সিনেমার গান নয়। পঙ্কজের গাওয়া ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’এর মতো অ্য়ালবামের মধ্যে দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন পঙ্কজ উদাস।
[আরও পড়ুন:ভারত-বাংলাদেশের বিচার বিভাগ প্রায় একই, ঢাকা সফরে মত প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের]
সর্বশেষ খবর
-
কোর্স ফি বকেয়া থাকলেও ফেরাতে হবে জমা রাখা সার্টিফিকেট, ডেন্টাল কলেজের মামলায় নির্দেশ হাই কোর্টের
-
বিশ্বসাথে যোগ যেথায়… সভ্যতার কলুষতা ও রবীন্দ্রনাথ
-
সরকারি চাকরির প্রস্তুতিতে চার দশক, সমাবর্তনের মঞ্চে উজ্জ্বল রাইসের কৃতীরা
-
৫ জুনেই ৫৮ লক্ষ উদ্ধার, তারপরও কেন এফআইআর হয়নি? রাম মন্দিরের টাকা চুরিতে প্রশ্নের মুখে ট্রাস্ট
-
বীরের ঠোঁট কামড়ে রক্তারক্তি করেছেন কঙ্গনা! ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন যুগলে