বাংলায় বিজেপির বিরুদ্ধে বাইরের লোক এনে ভোটার তালিকায় হেরফেরের অভিযোগ তুলেছিল তৃণমূল। সেই একই অভিযোগ বাংলাদেশে জামাতের বিরুদ্ধে তুলল বিএনপি! সে দেশের নির্বাচন কমিশনের সঙ্গে দেখার পর বিএনপি-র প্রতিনিধি দলের বক্তব্য, বিশেষ বিশেষ কিছু এলাকায় নতুন ভোটার আনা হয়েছে। যা অস্বাভাবিক বলেই মত তারেক রহমানের দলের।
এই বিষয়ে আরও খবর
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। তা নজরে রেখে রবিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেখানে ভোটার তালিকায় হেরফেরের অভিযোগ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর নজরুল বলেন, “ইসি বলেছে, এ রকম বেশি হয়নি। কোনও আসনে দু’-তিন হাজারের বেশি স্থানান্তরিত হয়নি। ইসির এই কথায় আমরা সন্তুষ্ট হতে পারিনি।”
বিএনপি নেতার দাবি, প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার স্থানান্তরিত হয়েছেন। যাঁরা ইসিকে এ–সংক্রান্ত তথ্য সরবরাহ করেছেন, তাঁরা সঠিক তথ্য দেননি। বিএনপি ইসির কাছে আসনভিত্তিক ভোটার স্থানান্তরের তথ্যও জানতে চেয়েছে। যদিও সরাসরি ভাবে জামাতের বিরুদ্ধে এই অভিযোগ তোলেনি তারেকের দল। কিন্তু যেহেতু এই মুহুর্তে জামাতই তাদের সম্মুখসমরে, তাই অভিযোগের আঙুল তাদের দিকে বলেই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
প্রসঙ্গত, গত বছর পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে বিজেপির বিরুদ্ধেই এ রকমই অভিযোগ তুলেছিল তৃণমূল। বঙ্গের শাসকদলের দাবি ছিল, রাজ্যের বিভিন্ন বিধানসভায় বাইরের লোক ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। বাইরে থেকে লোক এনেই ভোট করানোর চেষ্টা করবে তারা। বিভিন্ন বিধানসভায় ২০-৩০ হাজার করে নাম অনলাইনে ভোটার তালিকায় তোলার চেষ্টা হবে বলেও দাবি করেছিল তৃণমূল। তাদের বক্তব্য ছিল, মহারাষ্ট্র এবং দিল্লির বিধানসভা ভোটে এই কৌশলেই জিতেছে বিজেপি।
যদিও পরে এসআইআর শুরু হওয়ার পর এই সংক্রান্ত অভিযোগ নিয়ে বিতর্ক খানিক স্তিমিত হয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশের আশঙ্কা, এসআইআর প্রক্রিয়া শেষ হলে আবার এই অভিযোগ তুলতে পারে তৃণমূল। তা সরগরম হতে পারে বঙ্গ-রাজনীতি। এবার তার ছায়া দেখা গেল ওপার বাংলাতেও।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
শত্রু যখন ভক্ত! বিশ্বকাপের ম্যাচের আগে মেসিকে বিশেষ উপহার দেবেন কেপ ভার্দের রাষ্ট্রপতি
-
চুলের যত্নে অনন্য মেথি ভেজানো জল, এই ৪ ভেষজ যোগ করলে কার্যকারিতা বাড়ে বহু গুণে
-
‘কোরান পড়েই বোধদয়’, ক্ষমা চাইলেন আমিরের বিরুদ্ধে ‘অবৈধ সন্তান, পরকীয়া’র অভিযোগ আনা ভাই
-
ধর্মতলা চত্বরে সম্ভব নয় ২১ জুলাইয়ের সভা! ৬০ দিন জারি ১৬৩ ধারা, কী করবে কালীঘাট তৃণমূল?
-
জামিন মিলল না, হাজতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন ও উজ্জ্বল বিশ্বাস!



