সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের এলিটবাহিনী র্যাবের উপর আগেই নিষেধাজ্ঞা ছিল। এবার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। সোমবার মার্কিন বিদেশ দপ্তরের তরফে এক বিবৃতি জারি করে এই খবর প্রকাশ করা হয়।
এদিন বিবৃতি জারি করে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের জানান, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন জেনারেল আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যরা আমেরিকায় প্রবেশ করতে পারবেন না।
[আরও পড়ুন: মোটা টাকা রোজগারের আশায় বিদেশে পাড়ি! ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৫ বাংলাদেশি]
বিবৃতিতে জানানো হয়েছে, আজিজ আহমেদ তাঁর ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেছিলেন। এটা করতে গিয়েই তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তাঁর ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে আমেরিকার অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হল।
উল্লেখ্য, আজিজ আহমেদ ২০১৮ সালের ২৫ জুন থেকে ২০২১ সালের ২৪ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে তাঁর মার্কিন ভিসা বাতিলের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সে সময় মার্কিন বিদেশ দপ্তর এই বিষযয় কোনও মন্তব্য করেনি। এর আগে বাংলাদেশে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছিল আমেরিকা।
[আরও পড়ুন: ফের সংঘর্ষে উত্তপ্ত বান্দরবান, সেনাবাহিনীর গুলিতে নিহত কুকি-চিন আর্মির ৩ সদস্য]
সর্বশেষ খবর
-
ঋণের দ্বিগুণের বেশি! মালিয়ার সম্পত্তি বেচে কত টাকা উদ্ধার? চমকপ্রদ তথ্য দিল ইডি
-
ব্রিকসে মুখোমুখি পুতিন-জিনপিং-পেজেসকিয়ান, ‘বিশ্বের কল্যাণে আলোচনা হবে’, ইতিবাচক বার্তা মোদির
-
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর শাস্তি! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মধ্যরাতে গ্রেপ্তার কংগ্রেস নেতা
-
বৈভবদের নিয়ে ‘পাগলামো’ নিউজিল্যান্ডে, টিকিটের হাহাকার, ৭ বছর পর খুলছে বন্ধ গ্যালারি
-
হবু সন্তানের ‘অদ্ভুত’ নাম রেখেছেন শোভন, নিজেই অবাক অন্তঃসত্ত্বা সোহিনী!