জল্পনাই সত্যি হল। রাজ্যে পালাবদলের পর কাঁচরাপাড়ায় তৃণমূল নেতৃত্বের মধ্যে ভাঙন দেখা দিয়েছিল বলে অভিযোগ। শেষপর্যন্ত সেই ঘটনাই সামনে এল। কাঁচরাপাড়া পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে এনে মঙ্গলবার একযোগে ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর। তাঁদের ইস্তফাপত্র জমা পড়তেই বীজপুরের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল পরিচালিত বোর্ডের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আরও পড়ুন:
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যত নেতৃত্বহীন অবস্থায় রয়েছে পুরসভা। চেয়ারম্যান কমল অধিকারীর দীর্ঘ অনুপস্থিতি ঘিরে ক্ষোভ বাড়ছিল কাউন্সিলরদের একাংশের মধ্যে। নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি পুরসভায় গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস। সূত্রের দাবি, রবিবার কল্যাণীতে তৃণমূল কাউন্সিলরদের বৈঠকেই ইস্তফার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
তারপরই মঙ্গলবার ১৫ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করেন। যদিও ইস্তফার কারণ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। ঘটনায় কাঁচরাপাড়া পুরসভার ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস বলেন, “ঘটনাটি সত্যি কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে বোর্ড টিকবে না। সে ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনওভাবেই নাগরিক পরিষেবা ব্যাহত হতে দেওয়া হবে না।”
এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। তাঁরা কি পরবর্তীকালে দল পরিবর্তন করবেন? বিজেপিতে যোগ দেওয়ার কথাও চর্চায় থাকছে। কীভাবে পুরসভার কাজকর্ম চলবে? নাগরিক পরিষেবা কীভাবে হবে? সেই প্রশ্ন উঠেছে। তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রশ্নফাঁস থেকে অপারেশন সিঁদুর, জাতির উদ্দেশে ভাষণে ‘আত্মনির্ভর ভারতকে’ বার্তা রাষ্ট্রপতির?
-
ফের ‘সিঙ্গল’ হৃতিক, সাবা আজাদের সঙ্গে প্রেমে ভাঙন! কঙ্গনার ‘অভিশাপ’ই কি কাল?
-
বায়না করে চা খাচ্ছে খুদে? শরীরে হতে পারে একাধিক সমস্যা! বদলে দিন এই পুষ্টিকর পানীয়
-
বামনেতাদের সঙ্গে ছবি! শেয়ার ট্রেডিংয়ের নামে ৮০ কোটির ‘প্রতারণা’ করে পলাতক হাওড়ার যুবক
-
গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?