সুমন করাতি, হুগলি: পাচারের ছক বানচাল। তক্ষক পাচারের চেষ্টার অভিযোগে পুলিশের জালে হুগলির রিষড়ার এক দম্পতি-সহ ৪। তক্ষক উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে বনদপ্তরের হাতে।
জানা গিয়েছে, গোপন সূত্র মারফত তক্ষক কেনাবেচার খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা রিষড়া থানার সহযোগিতায় রিষড়া রেলপার্ক থেকে সঞ্জয় ও কাকলি দাস নামে এক দম্পতিকে আটক করে। তাঁদের জেরা করতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। তাঁদের কাছে মেলে একটি তক্ষকও। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সঞ্জয়ের দিদি নিপু মোদক ও তাঁর বন্ধু বাবলু ঘোষের কথা। তাঁদের কাছ থেকেও একটি তক্ষক উদ্ধার হয়।
[আরও পড়ুন: মনোনয়ন দিতে যাওয়া গাড়িতে বোমা! ইন্দাসে গ্রেপ্তার ৮ বিজেপি কর্মী, পালটা আক্রান্ত পুলিশও]
জানা গিয়েছে, কাকলির কর্মসূত্রে বেলুরমঠে যাতায়াত ছিল। সেখানে জনৈক সন্তু তক্ষকের চোরা কারবারির খোঁজ দেয়। এরপর থেকে তিনি এই লাইনে পা বাড়ান। পুলিশ জানিয়েছে, উ: ২৪ পরগনার বারাসাতের বেড়াচাঁপা থেকে ওই দুটি তক্ষক দু’লক্ষ টাকার বিনিময়ে কিনেছিলেন ধৃতরা। উদ্দেশ্য ছিল চোরা পথে চিনে পৌঁছে দেওয়া। তাহলেই হাতে আসত ২ কোটি টাকা। কিন্তু তা আর হল না। বুধবার চারজনকেই শ্রীরামপুর আদালতে তোলা হবে।
[আরও পড়ুন: WB Panchayat Election: মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ক্যানিং-ভাঙড়, DM ও SP-কে ফোন রাজীব সিনহার, তলব রিপোর্টও]
সর্বশেষ খবর
-
ব্লক অফিসেই এবার সিএএ আবেদনের শুনানি! বনগাঁর জন কল্যাণ শিবিরে জানালেন খাদ্যমন্ত্রী
-
১১২ ফুটের প্রতিমার পর এবার একই মণ্ডপে ১১২ দুর্গা! গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে এই পুজো
-
একুশে মমতার পা ভাঙেইনি! ‘পিজির রিপোর্ট আমার কাছে আছে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
-
পথের আলোতেই পড়াশোনা একালের ‘বিদ্যাসাগরে’র! মায়ের প্রার্থনা, মাধ্যমিকে ছেলের অভাবনীয় ফল
-
মাঝরাতে ঠাকুরদালানে পড়ে রশ্মি! প্রতিপদেই শুরু আরাধনা, হুগলির ৫ শতকের পুজোর রীতি চমকে দেয়