বর্ধমানে ছেলেধরা সন্দেহে দুই যুবককে গণপিটুনি! তারপর পুলিশের হাতে তাদের তুলে দেন উত্তেজিত জনতা। দু’জনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই নাবালক পাচারচক্রের সন্ধান পেল পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ, শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পিছনে আর কে বা কারা যুক্ত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
ধৃত দুই যুবকের নাম বাবলু শেখ (৪৪) ও শেখ মোবারক (৩২)। বাবলু মালদহের কালিয়াচকের দক্ষিণ লক্ষ্মীপুরের বাসিন্দা। মোবারকের বাড়ি বর্ধমানের গলসিতে। শুক্রবার রাতে বর্ধমান থানা এলাকায় স্থানীয়রা তাদের ছেলেধরা সন্দেহে পাকড়াও করেন। দুই যুবককে মারধর করা হয়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।
কী করে মিলল নাবালক পাচারচক্রের হদিশ? চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বর্ধমানেরই শেখ রহিম অভিযোগ করেন, তাঁর ছেলে শেখ জসিমকে অপহরণ করা হয়েছে। তদন্ত শুরু করে পুলিশ। এ দিকে কোনও মতে ‘গোপন ডেরা’ থেকে পালিয়ে আসতে সক্ষম হয় নাবালক। সে বাড়ি ফিরে জানায়, একটি গোপন ডেরায় তাকে লুকিয়ে রাখা হয়েছিল। মারধর ও অত্যাচারের অভিযোগও করে। পাশাপাশি সে আরও জানায়, তার মতো অনেক নাবালককে ওই জায়গায় আটকে রাখা হয়েছে।
এ দিকে শুক্রবার রাতে অভিযুক্ত ২ যুবককে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে জসিমকে এই দুই যুবকই অপহরণ করে ছিল। তারপরই তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, নাবালকদের ভুল বুঝিয়ে বা অপহরণ করে অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে আরও তথ্য জেনে কোনও নাবালক সত্যি আটকে থাকলে তাদের উদ্ধার করা হবে। পাশাপাশি এই চক্রে কে বা কারা, জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র