ঝাড়গ্রামের ‘রাজা’। ‘রামলাল’ যেন একাই একশো! তার শুঁড়ের গোঁতোয় গড়গড়িয়ে এগিয়ে গেল লোধাশুলি রেঞ্জের গাড়ি। সমাজমাধ্যমে ভাইরাল ‘শক্তিমান’ রামলালের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঝাড়গ্রামের জঙ্গলে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি শুঁড় দিয়ে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে রামলাল। গাড়ি খানিকটা এগিয়ে গেলেও তাতে মন ভরেনি ‘দস্যি’ রামলালের। শুঁড় দিয়ে গাড়ি ঠেলে বেশ কিছু দূর এগিয়ে দেয় সে। যদিও গাড়ির ভিতরে চালক ছিল কি না তা স্পষ্ট নয়। জঙ্গলে ‘বাহুবলী’ রামলালের কীর্তি দেখে অবাক নেটিজেনদের।
আরও পড়ুন:
অন্যদিকে ঝাড়গ্রামেই দাঁতালের হানায় মর্মান্তিক ঘটনা। ২৪ ঘণ্টার মধ্যে প্রাণ গেল দু’জনের। বৃহস্পতিবার সকালে মাণিকপাড়া রেঞ্জের সাতপাটি এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক যুবকের। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মঙ্গল মুর্মু (৩৩)। কংসাবতী নদীর কাছে একটি গাছের তলায় বসে বিশ্রাম নেওয়ার সময় একটি হাতি আচমকা তাঁকে তাড়া করে। ভয়ে পালানোর সময় শুঁড়ে পেঁচিয়ে ধরে তুলে আছাড় মারে ওই যুবককে। ঘটনাস্থলেই গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বুধবারও লোধাশুলি রেঞ্জের পূর্ণাপানির জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয়েছে বছর উনিশের নীতিশ মাহাতোর। এদিকে বন দপ্তরের দাবি, বার বার সচেতন করার পরেও জঙ্গলে হাতি দেখতে চলে যায় সাধারণ মানুষ। যার জেরে এই ঘটনাগুলি ঘটছে।
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী