বিশেষ সংবাদদাতা: কয়লাখনি এলাকার বিপদগ্রস্ত ও অসহায় বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসন দিতে এক ধাক্কায় প্রায় ৩৮ হাজার বাড়ি তৈরি করছে রাজ্য সরকার৷ আসানসোলের রানিগঞ্জ ও জামুড়িয়া এলাকার সরকারি জমিতে এই আবাসন তৈরি করবে রাজ্যের আবাসন দফতর৷ খনি থেকে কয়লা উত্তোলনের জন্য গ্রামে ধস নামা এবং গ্যাসে ক্ষতিগ্রস্তদের দফায় দফায় এই বাড়িগুলি হস্তান্তর করা হবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবারই বিভাগীয় আধিকারিকদের নিয়ে আবাসনের প্রস্তাবিত জমি পরিদর্শন করেন রাজ্যের আবাসন ও পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷
পরিদর্শন শেষে জামুড়িয়া বিডিও অফিসে কোল ইন্ডিয়া, ইসিএল এবং বর্ধমান জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন আবাসনমন্ত্রী৷ বৈঠকে ছিলেন রানিগঞ্জ কোলফিল্ড পুনর্বাসন প্রকল্পের চেয়ারম্যান ও শ্রমমন্ত্রী মলয় ঘটক৷ বৈঠকে যুদ্ধকালীন তৎপরতায় প্রকল্পের কাজ শুরু ও দ্রুত প্রাপকদের হাতে বাড়ি তুলে দেওয়ার কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করেন তিনি৷ পরে আবাসনমন্ত্রী শোভন জানান, “মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনেই কয়লাখনি এলাকায় ক্ষতিগ্রস্ত গরিব মানুষদের প্রায় ১২০০ জমিতে এই আবাসন তৈরি হবে৷ খনি এলাকার জন্য উপযুক্ত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ-বান্ধব গৃহ তৈরি করা হবে৷ ১৫ দিনের মধ্যে ইসিএল কর্তৃপক্ষ জমি সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি দেবে বলে কথা দিয়েছে৷ ডিসেম্বর থেকেই আবাসন দফতর কাজ শুরু করবে৷”
সর্বশেষ খবর
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ
-
৭০ লক্ষ টাকা ‘তোলাবাজি’, গ্রেপ্তার ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল