অর্ণব আইচ ও সোমনাথ পাল: বনগাঁয় মরফিন ভাইরাসের থাবা! হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ ছড়ানোর অভিযোগে সীমান্ত শহর বনগাঁয় তিন জনকে গ্রেপ্তার করল সিআইডি ও বনগাঁ থানার পুলিশ৷ রাজ্য সরকারের নাম ভাঁড়িয়ে ভুয়ো মেসেজ ছড়ানোর অভিযোগ বৃহস্পতিবার সিআইডি ও উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের একটি দল ঘটনার তদন্তে নামে৷ অভিযানে নেমে বনগাঁ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের তিন অ্যাডমিনকে গ্রেপ্তার করে পুলিশ ও সিআইডির যৌথ তদন্তকারীদল৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ৷

[কোচবিহারে ফের দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূল নেতা, এলাকায় উত্তেজনা]
সম্প্রতি, মাছ থেকে মরফিন ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে ‘বনগাঁ লোকাল’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রাজ্য সরকারের নাম করে একটি ভুয়ো মেসেজ ছড়ানোর অভিযোগ পায় সিআইডি৷ গুজব রুখতে তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে পুলিশ৷ পরে শুক্রবার বিশেষ অভিযানে বনগাঁ থেকে অমিত দত্ত, অভি কুণ্ডু ও অভ্রজিৎ রায়কে গ্রেপ্তার করা হয়৷ ওই গ্রুপের আরও এক সদস্য সঞ্জীব বিশ্বাস ২০০ জনকে মেসেজটি ফরওয়ার্ড করেছিলেন বলে জানতে পেরেছেন সিআইডির গোয়েন্দারা৷ মেসেজের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে সঞ্জীব বিশ্বাসকে আটক করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর৷
[৩ ঘণ্টা পর অবরোধ উঠল সোদপুরে, স্টেশন মাস্টার-সহ কর্মীদের শোকজ রেলের]
মাছ থেকে মরফিন ভাইরাস ছড়িয়ে পড়ছে হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সীমান্ত শহর বনগাঁয়৷ ভুয়ো খবরের জেরে মাছ বাজারেও প্রভাব পড়তে থাকে৷ মাছ বিক্রি প্রায় অর্ধেকে নেমে আসে বলে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ তোলেন৷ তবে, ভুয়ো এই মেসেজ যে শুরু বনগাঁয় প্রভাব ফেলেছে তা নয়৷ একই সঙ্গে গুজব পৌঁছে গিয়েছে, বাঁকুড়া ও চুঁচুড়াতেও৷ ওই দুই জেলায় বিক্ষিপ্তভাবে প্রভাব ফেলেছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷
[একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য পুরুলিয়াতে]
এমনিতেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে জেলায় জেলায় ছড়িয়েছে মোমো আতঙ্ক৷ সঙ্গে ভুয়ো খবরে গণপিটুনির মতো গুরুতর অপরাধ ঠেকাতে আদা-জল খেয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা৷ এই পরিস্থিতিতে মাছে মরফিন ভাইরাস ছড়িয়ে দেওয়ার গুজব রুখতে অভিযানে নামেন গোয়েন্দারা৷ জানা গিয়েছে, ধৃতদের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বনগাঁ মহকুমা আদালত।
সর্বশেষ খবর
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!