দীব্যেন্দু মজুমদার, হুগলি: ফের বেপরোয়া গতি কাড়ল প্রাণ। দশ চাকার লরির সঙ্গে গ্যাস সিলিন্ডার সমেত ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ। এর জেরে চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ম্যাটাডোরের চালক প্রাণেশ পাল (৪৮), উজ্জ্বল প্রামাণিক (৩৮), বুদ্ধ ঘোষ (৪০) ও মহেশ হরি (৪৪)। মৃতদের সকলের বাড়ি হুগলির সাহাগঞ্জ এলাকায়। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক থেকে মৃতদেহগুলি বের করতে গিয়ে রীতিমতো সমস্যার মুখে পড়তে হয়।পরে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডোরের মৃতদেহগুলি উদ্ধার করা হয়। বুধবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার সিমলাগড় গোয়ারা মোড় লাগোয়া জিটি রোডে।
[মেসেঞ্জারে অজানা লিংক খুলে হ্যাকারদের ফাঁদে যুগল, অভিযোগ দায়ের]
জানা গিয়েছে, বৈঁচি থেকে রান্নার গ্যাস সিলিন্ডার ভর্তি ম্যাটাডোরটি সাহাগঞ্জের দিকে যাচ্ছিল। ব্যান্ডেলের দিক থেকে বেপরোয়া গতিতে আসছিল লরিটি। গোয়ারা মোড়ের কাছে এসে লরিকে নিয়্ন্ত্রণে রাখতে পারেনি চালক। সোজাসুজি ম্যাটাডোরটিকে ধাক্কা মারে। সেই শব্দে আশপাশের অঞ্চল কেঁপে ওঠে। স্থানীয়রা ছুটে আসতেই লরি ফেলে পালিয়েছে চালক ও খালাসি। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডোরটি রক্তে ভাসছে। ভিতর থেকে গোঙানির আওয়াজ শুনে প্রত্যক্ষদর্শীরাই উদ্ধারে হাত লাগান। পরে আসে ক্রেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক লরির চালক ও খালাসি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডোরে গ্যাস সিলিন্ডার ছিল। দুর্ঘটনার জেরে তা ফেটে গেলে ভয়াবহ আকার ধারণ করত।
[ভিডিও চ্যাটে হস্তমৈথুন অপরিচিত যুবকের, সাইবার সেলের দ্বারস্থ তরুণী]
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে