Durgapur

বীরভূমের পর এবার দুর্গাপুরের ইটভাঁটায় পুলিশি তল্লাশি, উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা!

পড়শি জেলা বীরভূমের বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ডেরায় হানা দিয়ে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। মিলেছে কেজি কেজি সোনা। বেআইনি বালি-পাথরের ব্যবসা করে পাহাড়প্রমাণ সম্পত্তি টুলু করেছে বলে অভিযোগ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৫:২১

options
link
বীরভূমের পর এবার দুর্গাপুরের ইটভাঁটায় পুলিশি তল্লাশি, উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা!
উদ্ধার হওয়া টাকা। নিজস্ব চিত্র

পড়শি জেলা বীরভূমের বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ডেরায় হানা দিয়ে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। মিলেছে কেজি কেজি সোনা। বেআইনি বালি-পাথরের ব্যবসা করে পাহাড়প্রমাণ সম্পত্তি টুলু করেছে বলে অভিযোগ। ওই জেলার একাধিক জায়গায় তল্লাশিও চলছে তদন্তকারীদের। সেই আবহে এবার পশ্চিম বর্ধমান জেলাতেও উদ্ধার হল কাঁড়ি কাঁড়ি টাকা। দুর্গাপুরের (Durgapur) একটি ইটভাঁটা থেকে মিলল ৪৮ লক্ষ টাকা। কেন ওই টাকা সেখানে লুকিয়ে রাখা হয়েছিল? সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ-প্রশাসন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের গৌরবাজার এলাকায় একটি ইটভাঁটা আছে। যদিও সেটি দীর্ঘদিন ধরেই বন্ধ। ফরিদপুর থানার পুলিশ একটি চুরির তদন্ত করছে। সেই তদন্তে গোপন সূত্রে তদন্তকারীদের কাছে খবর আসে। পুলিশের একটি দল গৌরবাজার এলাকার ওই ইটভাঁটায় হানা দেয়। দীর্ঘ তল্লাশির পর সেখান থেকে উদ্ধার হল বিশাল অঙ্কের টাকা। পুলিশ জানিয়েছে, মোট ৪৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

Advertisement

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার বলেন,”একটি ইটভাঁটায় অভিযান চালানো হয়। চুরির ঘটনার তদন্ত চলছিল। সেই তদন্তের ভিত্তিতে ৪৮ লক্ষ টাকা উদ্ধার হয়। তদন্ত চলছে।” কিন্তু ওই টাকার উৎস কী? কোথা থেকে ওই টাকা এনে লুকিয়ে রাখা হয়েছে? চুরির ঘটনার সঙ্গে উদ্ধার হওয়া টাকার কি কোনও সম্পর্ক আছে? সেসব প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ইটভাঁটা একসময় তৃণমূল নেতা-কর্মীদের যাতায়াত ছিল। তৃণমূলের সঙ্গে ওই টাকার কি কোনও যোগসূত্র রয়েছে? সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন,”ওই জায়গাগুলিতে তৃণমূল নেতাদের আস্তানা ছিল। নির্বাচনের আগে যাতায়াত ছিল দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূলের নেতাদের। তাঁদের সঙ্গে এই টাকার কোনও যোগ আছে কিনা তারও তদন্ত চাইছি।”

Advertisement

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.