অভিষেক চৌধুরী, কালনা: লোকসভা ভোট মিটতে না মিটতেই কালনার বিজেপি শিবিরে ভাঙন। কালনা ১ নম্বর ব্লকের হাটকালনা পঞ্চায়েতের নিউ মধুবনের এক সভামঞ্চে তৃণমূলে যোগ দিলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য সহ ৫০-এরও বেশি কর্মী-সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি শান্তি চাল, জেলা পরিষদের সদস্য আরতি হালদার-সহ অন্যান্যরা।
কালনা ১ নম্বর ব্লকের হাটকালনা পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। ওই পঞ্চায়েতের নিউ মধুবন এলাকার ১০৭ নম্বর বুথে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করেন বিশ্বজিৎ মণ্ডল। রবিবার বিকালে ওই এলাকায় তৃণমূলের একটি সভা হয়। সেই সভায় তৃণমূলে যোগ দেন বিশ্বজিৎ মণ্ডল-সহ বিজেপির কর্মী-সমর্থকরা। উল্লেখ্য, গত ৯ই জুন কালনা ২ নম্বর ব্লকে বিজেপির যুব মোর্চার-সহ সভাপতি-সহ ৫১ জন তৃণমূলে যোগদান করেন। তার পরই এদিনের এই যোগদানে স্বাভাবিকভাবেই চিন্তায় বিজেপি।
[আরও পড়ুন: ভাঙলেন পণ! কোচবিহারে তৃণমূলের জয়ের পর মৎস্যমুখ রবীন্দ্রনাথের]
তৃণমূলে যোগ দেওয়া বিশ্বজিৎ মণ্ডলের কথায়, “নিউ মধুবনের উন্নয়নের স্বার্থে আমরা জোট বেঁধে তৃণমূলে যোগদান করেছি।” বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, “এলাকার উন্নয়ন করতে গেলে বিজেপিতে থেকে কিছু হবে না, তা বুঝতে পেরেই বিজেপির এক পঞ্চায়েত সদস্য তাদের কার্যকর্তাদের নিয়ে এদিন তৃণমূল কংগ্রেস যোগদান করেন।” ব্লক সভাপতি শান্তি চাল জানান, “তৃণমূলের উন্নয়নযজ্ঞে শামিল হতে এদিন বিজেপির পঞ্চায়েত সদস্য-সহ ৫২ জন তৃণমূলে যোগদান করেছেন।”
[আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিয়ারের কারখানায় শিশুশ্রমিক! হাতে-পায়ে পোড়ার ক্ষত, উদ্ধার ৫৮ বালক-বালিকা]
সর্বশেষ খবর
-
রামায়ণের রাজা জনকের কুলদেবী এই দুর্গা, নেপালের মন্দিরে পুজো হয় তন্ত্র মতে, কেন জানেন?
-
সরকারি চাকরি পেয়েছে বন্ধুরা! অবসাদে চরম সিদ্ধান্ত ‘বেকার’ তুফানের
-
এশিয়াড সেলিংয়ে রুপো থেকে স্কোয়াশে ব্রোঞ্জ, দ্বাদশ দিনের শেষে পদক তালিকায় কোথায় ভারত?
-
শিয়রে সংক্রান্তি নেপালের! ৪ হিমবাহ হ্রদের জল কমানোর কাজ শুরু, বিপজ্জনক আরও ১৭
-
ছেলে পহেলগাঁও হামলায় ‘শহিদ’, উমার উপরে ভরসা হারিয়েছেন সন্তানহারা মা