কল্যাণ চন্দ্র, বহরমপুর: ভোররাতে গ্যাস লিক করেন ঘরে আগুন! ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হলেন বাংলার ৬ পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর পেয়ে ওই রাজ্যে পাড়ি দিয়েছেন পরিবারের সদস্যরা।
অগ্নিদগ্ধ পরিযায়ী শ্রমিকদের নাম, মিনারুল শেখ, জিয়াবুর শেখ, তাজিবুর শেখ, নুরজামাল শেখ, সফিজুল শেখ ও হাসান মল্লিক। অগ্নিদগ্ধ পাঁচ পরিযায়ী শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। আহত হাসান হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা। পাঁচদিন আগে হাসান মিনারুলদের সঙ্গে কাজে যোগ দেন। সকলেই বেঙ্গালুরুর সারজাপুরা এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন।
একটি ঘরে তাঁরা একই সঙ্গে থাকতেন। মঙ্গলবার সকালে সেই ঘরে রান্নার গ্যাস লিক করে। তা থেকে আগুন ধরে যায়! ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন সকলে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই খবর পাওয়ার পর আতঙ্কে রয়েছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার। তাঁদের অনেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘হঠাৎ বিকট শব্দ’, হুড়মুড়িয়ে ভাঙল জানলার কাচ! এবার প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেসও ইটবৃষ্টি
-
ঘর মোছার জলে দিন…, পুজোর আগেই বাড়ি থেকে দূর হবে নেগেটিভ এনার্জি
-
শহর ছেয়েছে হোর্ডিংয়ে, সাম্বার ছন্দে পা মেলাতে তৈরি কলকাতা, কী কী থাকছে ভিনিদের প্লেটে
-
অভ্যাসমতো সেঞ্চুরি কোহলির! শতরান গিলেরও, ক্যারিবিয়ানদের উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
-
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি ভাঙচুর, ঘেরাও-বিক্ষোভ বিজেপির! ‘জঙ্গলরাজ’, মন্তব্য কং বিধায়কের