দুর্গাপুরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ৬ দুষ্কৃতী, দেখুন ভিডিও

দোষীরা দলের লোক হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, দাবি তৃণমূল নেতার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০১৮, ১৬:১৪

options
link
দুর্গাপুরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ৬ দুষ্কৃতী, দেখুন ভিডিও

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সোমবার বহিরাগত দুষ্কৃতীদের হাতে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ছজন। সোমবার রাতেই পাণ্ডবেশ্বর থানার পুলিশ ওই ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শেখ সাহেব, প্রসেনজিৎ কুইল্যা, শেখ নূর মহম্মদ, শেখ আলাউদ্দিন, শেখ গন্ডা। ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।

Advertisement

[পণের দাবিতে বধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, কাঠগড়ায় শ্বশুরবাড়ি]

হাই কোর্টের নির্দেশানুসারে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার একটি দিন বর্ধিত হয়। সেই দিনটি ছিল গত সোমবার। দুর্গাপুরের সিটি সেন্টারে মহকুমা শাসকের কার্যালয়ে চলছিল মনোনয়ন জমা নেওয়ার কাজ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অভিযোগ, সেই সময় আচমকাই সাংবাদিকদের উপরে হামলার ঘটনা ঘটে। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা চত্বর। অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীরা মহকুমা শাসকের দপ্তরের বাইরে সাংবাদিকদের আক্রমণ করে। রীতিমতো মাটিতে ফেলে চলে বেধড়ক মারধর। এর জেরে মারাত্মক জখম হয়েছেন ১০ জন সাংবাদিক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আক্রান্ত সাংবাদিকদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও দুজন এখনও চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে সাংবাদিক নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসাতেই ক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সাংবাদিক নিগ্রহের ঘটনার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের সময় এসে গিয়েছে। শাসকদল শুধু বিরোধীদেরই নয়, স্থানীয় মানুষ থেকে শুরু করে সাংবাদিক কাউকেই ছাড়ছে না। ক্ষোভ প্রকাশ করেছেন সিপিএমের দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেব রায়। এই প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক নিগ্রহ অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই রাজ্যে গণতন্ত্র বিপর্যস্ত। শুধু বিরোধীরা নয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমও আজ আক্রান্ত। এদিকে সাংবাদিক নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে দুর্গাপুরের তৃণমূল নেতৃত্ব। দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন দাশু আক্রান্ত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান। পরে বলেন, সাংবাদিক নিগ্রহের ঘটনাকে বরদাস্ত করবে না দল। দলের পক্ষে যারা এই কাজে যুক্ত রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মঙ্গলবার সরব হল মুর্শিদাবাদের সংবাদমাধ্যম। বহরমপুরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে কড়া ভাষায় সাংবাদিক নিগ্রহের ঘটনার নিন্দা করা হয়।

Advertisement

[মদ্যপানের আসরে বচসার জের, বন্ধুকে কুপিয়ে খুন করল যুবক!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.