South Eastern Railway

সপ্তাহান্তে বাতিল দক্ষিণ পূর্ব রেলের ৬৬টি লোকাল, চরম দুর্ভোগে যাত্রীরা, বাড়ছে ক্ষোভ

আদ্রা ডিভিশনেও ফের বাতিল ট্রেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৪, ১২:০১

options
link
সপ্তাহান্তে বাতিল দক্ষিণ পূর্ব রেলের ৬৬টি লোকাল, চরম দুর্ভোগে যাত্রীরা, বাড়ছে ক্ষোভ
প্রতীকী ছবি।

সুব্রত বিশ্বাস: আন্দুলে কাজের জন্য কয়েকদিন ধরেই বাতিল হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন। শনিবারও এই শাখায় বাতিল হয়েছে ৬৬টি লোকাল। সপ্তাহের শেষে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। খড়গপুর থেকে হাওড়ামুখী কোনও ট্রেন এখনও ছাড়েনি বলে অভিযোগ যাত্রীদের। সকাল সাতটা নাগাদ ওই স্টেশনে ট্রেন বাতিলের ঘোষণা করা হয়। বিভিন্ন স্টেশনে এনিয়ে বিস্তর ক্ষোভ দেখা দিলেও ট্রেন স্বাভাবিক হওয়ার সময়সূচি জানাতে পারেনি রেল। শুধু জানানো হয়েছে, কাজ শেষে এনআই এর কাজ চলছে।

Advertisement

এদিকে, আদ্রা ডিভিশনেও ফের বাতিল ট্রেন। রবিবার তুপকাডি-রাজবেড়া শাখায় সাবওয়ের কাজ হবে। তার জন্য ওইদিন সকাল ৯টা ১৫ থেকে বিকেল ৬টা ১৫ পর্যন্ত পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। যে কারণে ওইদিন ডিভিশনে চলাচলকারী চারটি ট্রেন বাতিল করা হয়েছে। একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। চারটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘সহবাস’, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় মহিলা

এনিয়ে রেলের তরফে জানানো হয়েছে, ওইদিন ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম- ধানবাদ মেমু এক্সপ্রেস, ১৩৫০৩/১৩৫০৪ বর্ধমান-হাটিয়া এক্সপ্রেস, ১৩৩১৯/১৩৩২০ দুমকা-রাঁচি এক্সপ্রেস ও ০৮৬৯৫/০৮৬৯৬ বোকারো- রাঁচি মেমু এক্সপ্রেস ট্রেন ৭ জুলাই বাতিল করা হয়েছে। এছাড়া ১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো এক্সপ্রেস ট্রেনটি ওইদিন আদ্রা পর্যন্ত চলাচল করবে। ১৩৩৫১ ধানবাদ-আলাপুজা এক্সপ্রেস, ০২৮৩১ ধানবাদ-ভুবনেশ্বর স্পেশাল ট্রেনগুলো ওইদিন ঘুরপথে চলবে। ১২৮১১ আনন্দবিহার-হাটিয়া ঝাড়খণ্ড স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস ও ১২৮০১/১২৮০২ পুরী-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেন ৬ জুলাই ঘুরপথে চলবে।

Advertisement

আদ্রা ডিভিশনেও বার বার ট্রেন বাতিল হওয়ায় হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। রেলের ‘তুঘলকি’ সিদ্ধান্তের প্রতিবাদে রঘুনাথপুর মহকুমা এলাকার মানুষ আন্দোলনের প্রস্তুতি শুরু করেছেন। আদ্রা ডিভিশনের এক আধিকারিক বলেন, যাত্রীদের সুরক্ষা ও স্টেশনগুলোকে নতুন করে সাজিয়ে তুলতে জোরকদমে কাজ চলছে। তার জন্য তো সাময়িক অসুবিধা হবেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন