প্রায় ২৮ দিন ধরে নিখোঁজ। দিঘা (Digha) মোহনার অদূরে খোঁজ মিলল ৮ মৎস্যজীবী নিয়ে হারিয়ে যাওয়া অন্ধ্রপ্রদেশের মৎস্য ট্রলারের। ভাসমান অবস্থাতেই খোঁজ মিলেছে ‘মাতুয়ানামা’ নামের ট্রলারটির। বুধবার দিঘা মোহনার মৎস্যজীবীরা সমুদ্রে মৎস্য শিকারে যাওয়ার সময় ট্রলারটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। সেটিকে মোহনার পাড়ে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। মৎস্যজীবীরা সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে (Fishermen Rescued) বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন:
সঙ্গে সঙ্গে খবর দেওয়া উপকূলে। তারপরই কালীগঙ্গা-দিঘা মোহনা এলাকার ট্রলার ‘সীমন্ত মাঝি’-র মাধ্যমে ওই ট্রলারটির কাছে পৌঁছনো হয়। সেটিকে মোহনার পাড়ে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। তা সফল হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৮ দিন আগে ৮ জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে আসে ট্রলারটি। কিন্তু মাঝ সমুদ্রেই সেটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তারপর দিক ভুল করে ২৮ দিন ধরে ভাসতে ভাসতে দিঘা উপকূলের কাছে চলে আসে ট্রলারটি। দিঘা মোহনার মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার সময় সেটিকে দেখতে পারেন।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া উপকূলে। তারপরই কালীগঙ্গা-দিঘা মোহনা এলাকার ট্রলার ‘সীমন্ত মাঝি’-র মাধ্যমে ওই ট্রলারটির কাছে পৌঁছনো হয়। সেটিকে মোহনার পাড়ে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। তা সফল হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য তদারকি শুরু করে পুলিশ। রামনগর থানার পিএসপি ও ডিএনটি-র নেতৃত্বে পুলিশকর্মীরা পরিস্থিতির উপর নজর রাখে। প্রায় এক মাস সমুদ্রে নিখোঁজ থাকার পর ট্রলারটির সন্ধান মেলায় খুশি মৎস্যজীবী মহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভবিষ্যতে দল পাশে নাও থাকতে পারে! বিতর্কের মাঝে কঙ্গনার বক্তব্য, ‘আমি পুতুল নই’
-
নিউ মার্কেটের ‘অভিশপ্ত’ হোটেল ভবনেই ৪০ ট্রেড লাইসেন্স! নজরে তৃণমূল জমানার দুর্নীতি
-
বিচ্ছেদের যন্ত্রণায় মুষড়ে পড়েছেন? এবার ৭ দিন সবেতন ছুটি দেবে সংস্থা!
-
কলকাতা লিগে দাপট অব্যাহত, ‘ঘরের ছেলে’র দলকে হারিয়ে সুপার সিক্স কার্যত নিশ্চিত ইস্টবেঙ্গলের
-
যাদবপুরের অশান্তির নেপথ্যে কারা? সক্রিয় দেশবিরোধী শক্তি? বৈঠকে তদন্ত কমিশন