বনগাঁয় বিরল প্রজাতির প্রাণী-সহ ধৃত ৮ চোরাকারবারি, পাচারে পাকিস্তান যোগ

বিরল প্রজাতির ৪২টি বন্যপ্রাণী উদ্ধার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৪:২৯

options
link
বনগাঁয় বিরল প্রজাতির প্রাণী-সহ ধৃত ৮ চোরাকারবারি, পাচারে পাকিস্তান যোগ

সোমনাথ পাল, বনগাঁ: অবশেষে বিরল প্রজাতির ৪২টি বন্যপ্রাণী-সহ আন্তর্জাতিক বন্যপ্রাণ চোরাচালানের আট পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ৷ শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তের পুলিশ জয়ন্তীপুর এলাকা থেকে দুটি চার চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে আট যুবককে আটক করে। আটক করা গাড়ি থেকে পুলিশ ৪২টি বিরল বন্যপ্রাণী উদ্ধার করে৷ উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলি দেখতে অনেকটা বন্য ইঁদুরের মতো হলেও প্রানীগুলি ঠিক কী প্রজাতির তা এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। প্রাণীগুলিকে মহকুমা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পরীক্ষার জন্য প্রাণীগুলিকে জুলজিক্যাল সার্ভেতে পাঠানো হতে পারে বলে বন দপ্তর সূত্রে খবর। অন্যদিকে, ধৃত আট কারবারি আন্তর্জাতিক বন্যপ্রাণী চোরাচালানের সঙ্গে যুক্ত বলে জানতে পারে পুলিশ। ধৃতদের নাম সোহেল খান, সুদীপ্ত সরকার, দীপঙ্কর দাস, যিশু মণ্ডল, মোহন তরফদার, দুর্বার  মণ্ডল, বাবু মিস্ত্রি ও নিজাম মালি। ধৃতদের মধ্যে সোহেল খানের বাড়ি মুম্বইতে। তিন জনের বাড়ি কল্যাণী সীমান্ত এলাকায়। বাকি চারজন পেট্রাপোল সীমান্তের বলে  জানায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষন  আইনে মামলা রুজু করে তাদের রবিবার বনগাঁ আদালতে তুলে তিনজনকে ফের নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

Advertisement

ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ব্যুরোর এক আধিকারিক জানান ধৃতদের মধ্যে সোহেল  মুম্বই থেকে সারা দেশে বন্যপ্রাণী চোরাচালানের চক্র চালাত৷ এই কারবারে তাকে এ রাজ্যের কল্যাণী  সীমান্তের সৌমেন বিশ্বাস নামে এক পাণ্ডা সাহায্য করত। অনেকদিন ধরেই এই সোহেলকে হাতে নাতে ধরতে গিয়ে বারংবার ব্যর্থ হয়েছে এদেশের দুঁদে গোয়েন্দা আধিকারিকরা। সোহেলের যোগ রয়েছে পাকিস্তানের করাচির বাসিন্দা আন্তর্জাতিক বন্যপ্রাণী চোরাচালান চক্রের মাস্টার মাইন্ড শমিউর রহমানের৷ পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে এরাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বন্যপ্রাণী ছড়িয়ে যায় বলে জানান তিনি। এমনকি মাস চার আগে গোপন সূত্রে খবর পেয়ে ভারতে পাচার হওয়ার পথে বাংলাদেশের যশোর জেলার সাতক্ষীরা থানার পুলিশ দুটি চিতা বাঘ ও দুটি  সিংহশাবক-সহ চার চোরাচালানকারিকে গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে এদেশের সোহেল ও পাকিস্থানের শমিউর রহমানের নাম উঠে আসে। ওয়াইল্ড লাইফে মোস্ট ওয়ান্টেড সোহেল ধরা পড়ায় আন্তর্জাতিক বন্যপ্রাণী চোরাচালানে কিছুটা ভাঁটা পড়বে বলেই অনুমান পুলিশের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.