সুরজিত দেব, ডায়মন্ড হারবার: বাঁশবাগানের মধ্যে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। পুলিশ সূত্রে খবর, যুবতীর পরিচয়ের সন্ধানে শুরু হয়েছে তদন্ত। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও এবিষয়ে পুলিশ এখনই কিছু বলতে রাজি নয়।
[বিয়েবাড়িতে গুলি চালিয়ে উল্লাস! ভিডিও দেখলে আঁতকে উঠবেন]
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কুলপির নমিনাথপুরে স্থানীয় এক বাসিন্দা প্রাতঃকৃত্য সারতে বাঁশবাগানে যান। জানা গিয়েছে, দূর থেকে বাগানে কিছু পড়ে থাকতে দেখেন তিনি। কাছে যেতেই তাঁর নজরে পড়ে বছর বাইশের এক যুবতীর অর্ধনগ্ন দেহ পড়ে রয়েছে সেখানে। তড়িঘড়ি তিনি বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান। ভিড় জমে যায় বাঁশবাগান চত্বরে। খবর দেওয়া হয় কুলপি থানায়।
[জলে বিষ মিশিয়ে নলহাটিতে বৃদ্ধকে খুন, গ্রেপ্তার স্ত্রী ও সন্তান]
খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, খুনের আগে যুবতীকে ধর্ষণ করা হয়। পরে প্রমাণ লোপাট করতেই দেহটিকে ওই নির্জন বাঁশবাগানের মধ্যে ফেলে রেখে যায় অভিযুক্তরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতার পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মৃত যুবতী ওই এলাকায় সম্পূর্ণ অপরিচিত। আপাতত তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃতার পরিচয় জানতে জেলার ও জেলার বাইরের সমস্ত থানার সঙ্গে যোগাযোগ করছেন কুলপি থানার আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে কি না। তার পরেই শুরু হবে তদন্ত। প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন
-
পুজো মিটলেই বাড়বে বাসের ভাড়া! বড় ইঙ্গিত অর্জুনের, কত হতে পারে ন্যূনতম ভাড়া?
-
গণেশ পুজোতেও উন্মুক্ত ক্লিভেজ! কৃতী শ্যাননের পোশাক বিতর্ক উসকে সমালোচিত দিশা
-
ওয়ার্ডে মাত্র ১ ভোট পেলেন বিজেপি প্রার্থী, রাজস্থানে চমকে দেওয়া কামব্যাকে বোর্ড গড়ছে সিপিএম