শাহাজাদ হোসেন, ফরাক্কা: মুর্শিদাবাদে (Murshidabad) ভয়ংকর কাণ্ড। ভাগীরথী পারাপারের সময় নদীতে পড়ে গেল একটি গাড়ি। ডুবে মৃত্যু তিনজনের। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের লালগোলায়।
অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার সকালে ভাগীরথী পারাপারের জন্য ফেরি ঘাটে ভিড় করেন বহু মানুষ। নৌকোয় বহু যাত্রী ছিল, গাড়িও ছিল। প্রত্যক্ষদর্শী মারফত জানা যায়, যাত্রীদের ভারে একদিকে হেলে গিয়েছিল নৌকোটি। আচমকা গাড়িটি পড়ে যায় নদীতে। সেই সঙ্গে মোট ৭ যাত্রীও পড়ে যান। তড়িঘড়ি নদীতে নেমে ৪ জনকে উদ্ধার করা গেলেও তিনজন তলিয়ে যান।
[আরও পড়ুন: বর্ধমান পুলিশের সাফল্য! অপহরণের পর সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে গ্রেপ্তার ৩]
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নদীতে নামানো হয় ডুবুরি। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। দীর্ঘক্ষণ পর উদ্ধার হয় ৩ জনের দেহ। এর পরই খেয়া পারাপারের দায়িত্বে থাকা কর্মীদের উপর ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। অভিযোগ, এর আগেও নদীতে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও নিয়মিত ঝুঁকি নিয়ে বেশি যাত্রী নিয়ে নৌকো চালানো হতেই অভিযোগ। বিষয়েটি জানারো পরও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলেই দাবি।
[আরও পড়ুন: ফের জামুরিয়ায় শুটআউট, টোটো পার্কিং নিয়ে বিবাদে চলল গুলি]
সর্বশেষ খবর
-
শহরের স্কুলে নতুন করে অসুস্থ ৭, হস্টেল ছুটির সিদ্ধান্ত, পরীক্ষা করা হচ্ছে পানীয় জল
-
ক্ষুদিরামের আত্মবলিদানই সুভাষচন্দ্রের অনুপ্রেরণা, গায়ে কাঁটা দেওয়া অগ্নিযুগের গল্প
-
অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের ক্যাপ্টেন, প্রাক্তন নাইটের হাত ধরে টি-২০ বিশ্বকাপ খেলবে রোনাল্ডোর দেশ?
-
পড়ুয়াদের কর্মমুখী করে তুলতে স্কটিশ চার্চ কলেজের অভিনব উদ্যোগ, পাশে শিল্পজগৎ
-
স্বাধীনতা দিবস বয়কটের ডাক উত্তর-পূর্বাঞ্চলের তিন জঙ্গি সংগঠনের! নজরদারি চিকেনস নেকে