ধীমান রায়, কালনা: বিকৃতকামের চূড়ান্ত কদর্য রূপ। গৃহকর্তার অনুপস্থিতির সুযোগে মদ্যপবস্থায় একটি ছাগলকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনা থানার পূর্ব সাহাপুর গ্রামের টিকে পাড়ার। নিরীহ পশুটিকে ধর্ষণ করার সময় এলাকার মানুষের হাতেনাতে ধরা ফেলে অভিযুক্তকে। চলে গণপ্রহার। পরে কালনা থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত কৃষ্ণ হালদারকে উদ্ধার করে নিয়ে যায়। কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে তাকে।
সাহাপুর গ্রামের টিকে পাড়ার পশুপালক ভোম্বল মান্ডি মঙ্গলবার মাঠে কাজে গিয়েছিলেন। তার পোষা ছাগলটি বাড়িতে একাই ছিল। তাকে বেঁধে রেখে কাজে গিয়েছিলেন ভোম্বলবাবু। অভিযোগ, ছাগলটিকে একা দেখেই ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশী যুবক কৃষ্ণ হালদার। মদ্যপ অবস্থায় অবলা পশুকে একাধিকবার ধর্ষণ করে সে। চিৎকার করতে শুরু করে ছাগলটি। সেই সময় বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন বেশ কয়েকজন মহিলা ও পুরুষ। মদ্যপ অবস্থায় কৃষ্ণ হালদারের অপকর্ম দেখে ফেলেন তাঁরা। রাস্তা দিয়ে যাওয়া পাড়া প্রতিবেশীরাই মদ্যপ কৃষ্ণকে ধরে ফেলে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে বেধড়ক মারধর করে। গণপিটুনির পর কালনা থানার পুলিশের হাতে তুলে দেয় তাকে। পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।
[আরও পড়ুন: অ্যাসিড হামলার স্মৃতি মুছে নতুন জীবনে সঞ্চয়িতা, জীবনসঙ্গী কঠিন সময়ের ‘বন্ধু’ শুভ্র]
গণপিটুনিতে জখম কালনার পূর্ব সাহাপুরের কালীতলার বাসিন্দা অভিযুক্ত কৃষ্ণ হালদার। বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে তাকে। অভিযুক্তের সাফাই, মদ্যপ অবস্থায় ভুলবশত এমন কাজ করে ফেলেছে।
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির