দেবব্রত মণ্ডল, বারুইপুর: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ধরে ফেলার শাস্তি। বধূ ও তাঁর প্রেমিকের হাতে আক্রান্ত স্বামী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরের মহামায়াতলা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, নরেন্দ্রপুরের মহামায়াতলার বাসিন্দা গণেশ বৈদ্য ও লীলা বৈদ্য। সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁদের আসল বাড়ি নামখানা থানা এলাকায়। ১১ বছর আগে লীলার সঙ্গে বিয়ে হয় গণেশের। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। সূত্রের খবর, সম্প্রতি দিনরাত মোবাইলে ডুবে থাকতেন লীলা। তাতেই সন্দেহ দানা বাঁধে গণেশের মনে। এর পরই স্ত্রীর উপর নজরদারি শুরু করেন ওই ব্যক্তি। স্ত্রী ফোনে কথা বলার সময় গোপনে তা রেকর্ড করেন তিনি। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা জানাজানি হয়ে যায়।
[আরও পড়ুন: পাকিস্তানের কাছে সেনার তথ্য পাচার! গ্রেপ্তার মস্কোর ভারতীয় দূতাবাসের কর্মী]
এর পরই দম্পতির মধ্যে অশান্তি বাঁধে। এক পর্যায়ে তা চরমে ওঠে। অভিযোগ, এর পরই প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে শিক্ষা দেওয়ার ফন্দি আঁটেন লীলা। অভিযোগ, এর পরই বাটাম দিয়ে স্বামীকে বেধড়ক মারধর করা হয়। কোনওক্রমে প্রাণে রক্ষা পান গণেশ। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত চলছে।
[আরও পড়ুন: রামমন্দির নিয়ে বিতর্কিত পোস্ট! মণিশংকর আইয়ারের মেয়ের বিরুদ্ধে দায়ের FIR]
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব