অরিজিৎ গুপ্ত, হাওড়া: ভ্যান ধাক্কা দিতেই মেজাজ হারিয়ে চালককে চড় প্রৌঢ়ের। ছিটরে পড়ে মৃত্যু হল চালকের। পালটা অভিযুক্তকে বেধড়ক মার উত্তেজিত জনতার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা হাওড়ার দাসনগরের কোনায়। অভিযুক্ত প্রৌঢ়কে আটক করেছে পুলিশ। শুরু তদন্ত। এদিকে ভ্যানচালকের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
জানা গিয়েছে, মৃতের নাম অলোক নস্কর। তাঁর বয়স ৫০ বছর। হাওড়ার দাসনগর থানা এলাকার কোনার বাসিন্দা তিনি। এদিন সকালে ভ্যানে করে আলু নিয়ে যাচ্ছিলেন তিনি। বেনারস রোডের কোনা স্কুল মোড়ে ঘটে বিপত্তি। স্কুল মোড়ে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়েছিলেন অসীম দাস নামে এক ব্যক্তি। আচমকা আলুর ভ্যানটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা দেয় তাঁকে। রাস্তায় ছড়িয়ে যায় আলু। তাতেই মেজাজ হারান অসীম। পালটা সপাটে চড় মারেন অলোককে। রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। মাথায় আঘাত পান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও লাভ হয়নি। পথে মৃত্যু হয় অলোকের।
এদিকে বিষয়টা নজরে পড়তেই অসীমকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। চলে বেধড়ক মার। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। তাঁদের সামনেও চলে মার। তারপর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার।
সর্বশেষ খবর
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?
-
কোটিপতি হওয়া স্বপ্ন, চুরি করা পাখার কয়েল বিক্রির টাকায় লটারি কিনে গ্রেপ্তার ব্যক্তি