দেবব্রত মণ্ডল, বারুইপুর: রাতে নদীর পাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল নাবালক। আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে গভীর জঙ্গলে। বরাতজোরে প্রাণে বেঁচেছে দক্ষিণ ২৪ পরগনার মইপীঠ কোস্টাল থানা এলাকার ওই কিশোর। যদিও সারা শরীরে স্পষ্ট আঁচড়ের দাগ। আতঙ্কে কাঁটা পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, ওই কিশোরের নাম রাহুল হালদার। বয়স ১৬ বছর। দক্ষিণ ২৪ পরগনার মইপীঠ কোস্টাল থানা এলাকার পূর্ব দেবীপুর নকুল মোড়ের বাসিন্দা সে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই নদীর ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল রাহুল। ভাবতে পারেনি কী ভয়ংকর বিপদ অপেক্ষা করছে। আচমকা পিছন থেকে রাহুলের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে জঙ্গলে। এদিকে আর্তনাদ শুরু করে কিশোর। কোনওক্রমে প্রাণে বেঁচেছে সে। তবে সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন। রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসার পর রাহুলকে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এধরনের ঘটনা নতুন নয়। বনদপ্তরের নিষেধ সত্ত্বেও পেটের টানে সুন্দরবনের জঙ্গলে গিয়ে বহু মৎস্যজীবী বাঘের মুখে পড়েছেন। কেউ বেঁচে ফিরেছেন। মৃতের সংখ্যাও নেহাত কম নয়। গতকাল, বৃহস্পতিবার সকালেও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হয়েছে একজনের। কয়েকঘণ্টার ব্যবধানে ফের হামলা বাঘের।
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু