ফের বাংলায় লালসার শিকার নাবালিকা। এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে তিন যুবকের হাতে তুলে দেয় তারই এক বান্ধবী। গাড়িতে ওষুধ মেশানো মদ খাওয়ানো হয় তাকে। তারপর হোটেলে নিয়ে গিয়ে তিনযুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:
দুর্গাপুরের বুদবুদ থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা অষ্টম শ্রেণির ছাত্রী। জানা গিয়েছে, এক বান্ধবী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেই নাকি বান্ধবীকে তিন যুবকের হাতে তুলে দেয়। গাড়ির ভিতরে জোর করে আকণ্ঠ মদ্যপান করানো হয় নাবালিকাকে। নির্যাতিতার বাবার অভিযোগ, এরপর নাবালিকাকে দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু এলাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজ মল্লিক, শেখ আজারুদ্দিন-সহ তিন যুবক নাবালিকার উপর পাশবিক নির্যাতন চালায়। ঘটনার পর অভিযুক্তরা নাবালিকাকে বুদবুদ বাইপাস এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
রবিবার সকালে অভিযুক্তরা গ্রেপ্তার হয়। নির্যাতিতার বাবা বলেন, “বুদবুদ এলাকার সিমরান তামাং নামে এক তরুণী আমার মেয়েকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। তারপর মদ্যপান করায়। মদের সঙ্গে ওষুধ মিশিয়ে দেওয়ায় মেয়ে বেহুঁশ হয়ে যায়। তারপর তিন যুবক ওকে হোটেলে নিয়ে যায়। সেখানেই গণধর্ষণ করা হয়। রাতে বুদবুদ বাইপাসে মেয়েকে একা ছেড়ে দিয়েই পালায় অভিযুক্তরা। এক টোটোওয়ালা অসহায় অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দেয়। তারপরই আমরা বিষয়টি জানতে পারি।” এপ্রসঙ্গে বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, “যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক। বর্তমান সরকার এই ধরনের ঘটনার সঙ্গে আপোষ করবে না।” আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ড: প্রণব কুমার বলেন, “ইতিমধ্যেই তিনজন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে মূল অভিযুক্ত সিমরান তামাং। তদন্ত চলছে। ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।”
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে